রাজ্যপালের অনুমোদন সরকার গঠনে, রোববার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন বিজয়

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
ভারতের তামিলনাড়ু-তে সরকার গঠনের আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছেন অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়। প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হওয়ার পর শনিবার সন্ধ্যায় রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার তাকে সরকার গঠনের আমন্ত্রণ জানান।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে-এর প্রতিবেদনে বলা হয়, আগামীকাল রোববার বেলা ৩টা ১৫ মিনিটে চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিজয়।

গত এক সপ্তাহে এটি ছিল রাজ্যপালের সঙ্গে বিজয়ের চতুর্থ সাক্ষাৎ। এর আগে প্রয়োজনীয় বিধায়কদের সমর্থনপত্র দেখাতে না পারায় তার দাবি নাকচ করা হয়েছিল। তবে পরে রাজনৈতিক সমীকরণে নাটকীয় পরিবর্তন আসে।

ডিএমকের জোট শরিক ভিদুথালাই চিরুথাইগাল কাচ্চি এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ বিজয়কে নিঃশর্ত সমর্থন দেয়। এরপর কংগ্রেস, সিপিআই (এম), সিপিআই, ভিসিকে এবং আইইউএমএল নেতাদের নিয়ে রাজভবনে গিয়ে মোট ১২০ জন বিধায়কের সমর্থনপত্র জমা দেন তিনি।

২৩৪ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগার ছিল ১১৮, আর বিজয়ের জোটের আসন দাঁড়ায় ১২০।

নতুন জোটে টিভিকের ১০৮ আসনের মধ্যে কার্যকর আসন ১০৭, কংগ্রেসের ৫, সিপিআইয়ের ২, সিপিআই (এম)-এর ২, ভিসিকের ২ এবং আইইউএমএলের ২টি আসন রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সমর্থন নিশ্চিত করতে শেষ মুহূর্তে জোটের ভেতরে ব্যাপক দর-কষাকষি চলে। ভাঙন ঠেকাতে কংগ্রেস বিধায়কদের হায়দরাবাদে এবং টিভিকের বিধায়কদের মামাল্লাপুরামের একটি রিসোর্টে রাখা হয়, যা ২০১৬ সালের পর তামিল রাজনীতিতে ‘রিসোর্ট পলিটিক্স’-এর প্রত্যাবর্তন হিসেবে দেখা হচ্ছে।

তবে নতুন সরকারের মন্ত্রিসভা নিয়ে শরিকদের মধ্যে এখনই টানাপোড়েন শুরু হয়েছে। ভিসিকে উপমুখ্যমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ দপ্তর দাবি করছে, আর কংগ্রেসও একাধিক মন্ত্রণালয়ের অংশীদারিত্ব চাইছে। তবে বাম দলগুলো জানিয়েছে, তারা মন্ত্রিসভায় অংশ নেবে না।

এদিকে বিরোধী জোটের শরিক আম্মা মাক্কাল মুন্নেত্রা কাজাগাম অভিযোগ করেছে, সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে টিভিকে রাজনৈতিক দর-কষাকষি ও দল ভাঙানোর কৌশল নিয়েছে।

অন্যদিকে প্রধান বিরোধী দল এআইএডিএমকের ভেতরেও বিভক্তির গুঞ্জন ছড়িয়েছে, যেখানে প্রবীণ নেতা সিভি শানমুগাম দল ভেঙে বিজয় শিবিরে যোগ দিতে পারেন বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

গত ২৩ এপ্রিলের নির্বাচনে প্রথমবার অংশ নিয়েই ১০৮ আসন পেয়ে চমক সৃষ্টি করে বিজয়ের দল টিভিকে, আর এবার সেই দলই রাজ্য সরকার গঠনের দ্বারপ্রান্তে পৌঁছাল।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. কবরের জায়গা না পেয়ে বসতঘরেই করিম মিয়ার দাফন সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. কবরের জায়গা না পেয়ে বসতঘরেই করিম মিয়ার দাফন সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল