রাজনীতি থেকে সরে দাঁড়ানো নিয়ে মুখ খুললেন স্পিকার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে মনোনয়ন পাওয়ার খবর তিনি সেদিন সকালেই জানতে পারেন। স্পিকার হিসেবে তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিরপেক্ষতা বজায় রাখা। তিনি জানান, বিএনপির সদস্য হলেও দায়িত্ব পালনের ক্ষেত্রে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে থাকতে চান।

তিনি বলেন, বর্তমান অবস্থানে পৌঁছাতে তাকে দীর্ঘ সময় কঠোর পরিশ্রম করতে হয়েছে। আশপাশের অনেকের তুলনায় বেশি সংগ্রাম করলেও কোনো ধন-সম্পদ অর্জন করেননি। তবে এ নিয়ে তার কোনো আক্ষেপ নেই। বরং এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থনকেই জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি বলে মনে করেন। তিনি বলেন, একসময় সবারই অবসরে যেতে হয়, আর তারও সেই সময় এসে গেছে বলে মনে করছেন।

স্পিকার জানান, দায়িত্ব শেষে রাজনীতি থেকেও অবসর নেওয়ার ইচ্ছা রয়েছে তার।

নিজের দায়িত্ব সম্পর্কে হাফিজ উদ্দিন আহমদ বলেন, স্পিকারের ভূমিকা অনেকটা ফুটবল খেলার রেফারির মতো। দুই পক্ষ যেন নিয়ম মেনে চলে, আর নিয়ম ভঙ্গ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়—সেই প্রস্তুতি তার রয়েছে। তিনি বলেন, সব সময় নিরপেক্ষ থাকার চেষ্টা করবেন। কোনো দলের অন্ধ সমর্থক না হয়ে সরকার ও বিরোধী দলের কাছে গ্রহণযোগ্য সিদ্ধান্ত দেওয়াই তার লক্ষ্য।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের পর গঠিত বর্তমান সংসদকে ঘিরে মানুষের প্রত্যাশা অনেক বেশি। তার মতে, এবার জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা সংসদে এসেছেন। তাই এই সংসদ আগের তুলনায় আরও কার্যকর, জবাবদিহিমূলক এবং জনকল্যাণমুখী ভূমিকা পালন করবে।

হাফিজ উদ্দিন আহমদের ভাষ্য, অতীতের কোনো সংসদের সদস্যদের এত ত্যাগ, সংগ্রাম ও প্রতিকূলতার মধ্য দিয়ে আসতে হয়নি, যতটা বর্তমান সংসদের সদস্যদের হয়েছে। এ কারণে তিনি আশা করেন, এই সংসদ অতীতের সব সংসদের চেয়ে ভালো কর্মদক্ষতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের নজির স্থাপন করবে। তিনি বলেন, আগে সংগ্রাম ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, এখন সেই গণতন্ত্রের সুফল মানুষের কাছে পৌঁছে দেওয়াই প্রধান লক্ষ্য। এ কাজে সরকার ও বিরোধী দল উভয়ই দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে তিনি বিশ্বাস করেন।

প্রায় ৫৫ বছরের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরে হাফিজ উদ্দিন আহমদ বলেন, দীর্ঘ এই পথচলার পর অবসর নিয়ে ভাবছেন তিনি।

মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য তিনি ‘বীর বিক্রম’ খেতাবে ভূষিত হন। স্বাধীনতার পর সেনাবাহিনী থেকে অবসর নিয়ে রাজনীতিতে যোগ দেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে একাধিকবার মামলা ও কারাবরণ করেছেন। বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ভোলা থেকে সাতবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পাশাপাশি বাণিজ্য, পানিসম্পদ এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করেছেন। বর্তমানে তিনি জাতীয় সংসদের স্পিকারের দায়িত্বে রয়েছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে