রাজধানীতে অবস্থান কর্মসূচি পালন করছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য

স
সদ্য সংবাদ ডেস্ক
৬ আগস্ট, ২০২৬ ১৯:১৭:২৩

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের অস্বাভাবিক বিল এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। এসব ইস্যুতে সরকারের দৃষ্টি আকর্ষণ ও দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মসূচি পালন করছেন জোটের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর মুক্তাঙ্গনে শুরু হয় কর্মসূচি। যোগ দেন নগরীর বিভিন্ন ওয়ার্ড ও এলাকা থেকে আগত ১১ দলের নেতাকর্মীরা।

এসময় বক্তারা বলেন, নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এসে সরকার লুটপাট চালাচ্ছে। সিন্ডিকেট করে দাম বাড়ানোর জন্য জালানি তেল ও গ্যাসের সংকট তৈরি করেছে। বিদ্যুতের ভুতুড়ে বিল, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি লাগাম ছাড়া। প্রয়োজনীয় জ্বালানি ও গ্যাস সংকটের কারণে মানুষ দুর্বিসহ ভোগান্তিতে রয়েছে। ঘরে রান্না হচ্ছে না, চালকরা গাড়ি নিয়ে বের হতে পারছেন না, শিল্প কারখানা বন্ধ হচ্ছে।

সরকার সংকট সমাধান করতে না পারলে পদত্যাগের দাবি জানান ১১ দলীয় ঐক্যের নেতারা। অন্যথায়, আরও বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

রাজনীতি ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ডিএনসিসির ২৮ প্রকল্পের ঠিকাদারি কাজ আওয়ামীপন্থী ঠিকাদারদের হাতে তুলে দিলেন প্রশাসক মিল্টন সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. ডিএনসিসির ২৮ প্রকল্পের ঠিকাদারি কাজ আওয়ামীপন্থী ঠিকাদারদের হাতে তুলে দিলেন প্রশাসক মিল্টন সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩