পুতিনের ‘পোষা কুকুর’ ট্রাম্প, বললেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
ইরান যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। তিনি ট্রাম্পকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘পোষা কুকুর’ বলে আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্রূপ করেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারে পৌঁছে যায়। এই পরিস্থিতিতে মার্কিন অর্থ মন্ত্রণালয় সাগরে আটকে থাকা রুশ তেল কেনার অনুমতি দেয়।

ট্রাম্প প্রশাসনের এ সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় নিউসমের প্রেস অফিস কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি একটি ছবি প্রকাশ করে। ছবিতে দেখা যায়, পুতিন ট্রাম্পের গলায় কুকুরের ফিতা বেঁধে তাকে টেনে নিয়ে যাচ্ছেন।

মার্কিন বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, বৈশ্বিক জ্বালানি বাজারে স্থিতিশীলতা বজায় রাখা এবং তেলের দাম নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যেই প্রেসিডেন্ট ট্রাম্প এই সিদ্ধান্ত নিয়েছেন। তার দাবি, এটি একটি স্বল্পমেয়াদি ব্যবস্থা এবং এতে রুশ সরকার বিশেষ কোনো আর্থিক সুবিধা পাবে না।

বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। বর্তমানে ইরান এই গুরুত্বপূর্ণ জলপথ কার্যত বন্ধ করে রেখেছে, যার ফলে বিশ্ববাজারে দ্রুত বাড়ছে জ্বালানি তেলের দাম।

এদিকে ট্রাম্প প্রশাসন ভারতকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত রুশ তেল কেনার অনুমতিও দিয়েছে। পাশাপাশি তেলের দাম নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের কৌশলগত মজুত থেকে ১৭ কোটি ২০ লাখ বা ১৭২ মিলিয়ন ব্যারেল তেল বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছেন জ্বালানি সচিব ক্রিস রাইট।

সাম্প্রতিক সময়ে ট্রাম্প প্রশাসনের বিভিন্ন নীতির কঠোর সমালোচনা করে আলোচনায় এসেছেন গ্যাভিন নিউসম। গত বুধবার ট্রাম্পের মানসিক সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি এবং তাকে ‘ব্রেন-ডেড মোরন’ বলে মন্তব্য করেন। নিউসম ট্রাম্পকে শিশুদের ওপর বোমা হামলার জন্যও দায়ী করেন।

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাতের প্রথম দিনেই ইরানের দক্ষিণাঞ্চলের মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় ১৭৫ জন স্কুলছাত্রী ও একজন কর্মী নিহত হন। মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, পেন্টাগনের প্রাথমিক তদন্তে এই অনিচ্ছাকৃত হামলার জন্য যুক্তরাষ্ট্রকেই দায়ী করা হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান