পশ্চিম মাসদাইরে ডিগ’ বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

নারায়ণগঞ্জের পশ্চিম মাসদাইর বেকারী গলি তরুণ প্রজন্মের উদ্যোগে আয়োজিত ডিগ’ বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় তরুণদের অংশগ্রহণে টুর্নামেন্টটি এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের সফল সমাপ্তি হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনায়েতনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জুম্মান ইসলাম ইমন।

সভাপতির বক্তব্যে জুম্মান ইসলাম ইমন বলেন , আমরা মাদককে না বলি সুস্থ সুন্দর জীবন গড়ে তুলি। এই স্লোগানের মতো আমরাও আমাদের জীবনে মাদক থেকে দূরে থাকবো আর এই মাদক থেকে দূরে থাকতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই। আমি আমার এলাকার তরুণ সমাজকে ধন্যবাদ জানাই এমন সুন্দর একটি খেলার আয়োজন করার জন্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট জনাব মোঃ আলমগীর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনায়তেরনগর বিএনপির সহ-সভাপতি মামুনুর রশিদ আলফালা জামে মসজিদের সভাপতি হাজী মোহাম্মদ জাহাঙ্গীর প্রধান, ৮ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ জিলানী ফকির, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান, আলফালা জামে মসজিদের ইমাম মো কাউছার কাসেমী, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইয়াসিন আরাফাতসহ এনায়েতনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি লিয়ান মাহমুদ আকাশ।

ফাইনাল খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এসময় বক্তারা বলেন, তরুণ সমাজকে খেলাধুলার মাধ্যমে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

পুরো অনুষ্ঠানজুড়ে ছিল আনন্দঘন পরিবেশ। স্থানীয় দর্শকরা খেলায় উৎসাহ যোগাতে মাঠে ভিড় করেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা নিয়মিতভাবে আয়োজন করা হবে।

 

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ