প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
সকলের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে আল্লাহর কাছে প্রার্থনা করেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এজন্য সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।

শনিবার (২১ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পবিত্র ঈদুল ফিতরের সালাত শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, '৭১ ও ২৪ এর শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করছি। আল্লাহর কাছে প্রার্থনা করি যেন সবাই মিলিতভাবে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারি।'

প্রধানমন্ত্রী বলেন, 'প্রত্যাশিত দেশ গড়তে দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা কামনা করছি। দেশের জনগণের সহযোগিতা থাকলে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে।'

এই দিনে প্রধানমন্ত্রী কূটনীতিক, শিক্ষাবিদ, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, বিশিষ্ট নাগরিক, আলেম-ওলামা, শিল্পী-সাহিত্যিক এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানটি সকাল ১০টায় যমুনায় শুরু হয়।

শুভেচ্ছা বিনিময় শেষে প্রধানমন্ত্রী তার পরিবারের সদস্যদের সঙ্গে শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। এরপর তিনি গুলশানের বাসভবনে ব্যক্তিগত ও পারিবারিক সময় কাটাবেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি