পর্তুগালে বিশ্বনাথ প্রবাসীদের বিশেষ নৈশভোজ ও প্রীতিসন্ধ্যা অনুষ্ঠিত

স
সদ্য সংবাদ ডেস্ক
১২ আগস্ট, ২০২৬ ০০:০৪:০০
হুমায়ূন আহমেদ শ্রাবণ

ইউরোপের দেশ পর্তুগালে বসবাসরত বিশ্বনাথ উপজেলার প্রবাসীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে রবিবার (৯ অগস্ট) রাজধানী লিসবনের বাংলাদেশী রেস্তরাঁয় এক বর্ণাঢ্য “বিশেষ নৈশভোজ ও প্রীতিসন্ধ্যা” অনুষ্ঠিত হয়েছে। ‘বিশ্বনাথী ভাই ব্রাদার্স, পর্তুগাল-এর উদ্যোগে স্থানীয় একটি অভিজাত মিলনায়তনে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এ মিলনমেলা সম্পন্ন হয়। আয়োজনের শুরুতেই পর্তুগালে অবস্থানরত বিশ্বনাথের প্রবীণ ও নবীন প্রবাসীদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। প্রবাসের কর্মব্যস্ত জীবন থেকে কিছুটা সময় বের করে এক ছাদের নিচে জড়ো হতে পেরে উপস্থিত সবাই উচ্ছ্বাস প্রকাশ করেন। নৈশভোজের পাশাপাশি আয়োজন করা হয় এক জমকালো প্রীতি সন্ধ্যার, যেখানে প্রবাসীরা নিজেদের সুখ-দুঃখের কথা ভাগাভাগি করার পাশাপাশি দেশীয় সংস্কৃতি ও স্মৃতিকাতরতায় মেতে ওঠেন। সংগঠনের নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, সুদূর পর্তুগালে নিজেদের মধ্যে যোগাযোগ, পারস্পরিক সহযোগিতা ও একতা ধরে রাখতেই এই বিশেষ উদ্যোগ। আগামীতেও বিশ্বনাথের প্রবাসীদের যেকোনো সুখে-দুঃখে পাশে থাকা এবং নিজেদের মধ্যকার এই সুদৃঢ় বন্ধন বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন তাঁরা। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আব্দুল হাসিব, মাসুম আহমেদ, শামীম আহমেদ, লিটন আহমেদ, রাবেল আহমেদ জালাল উদ্দিন, আবুল বসর ,হারুনুর রসিদ, কাওছার আহমেদ, হাবিবুর রহমান, আলামিন,মাসুম আহমেদ, শানুর মিয়া ,আকমল হোসেন, এনামুল হক, সুমন, রাহিম, শহিদুল্লাহ,রফিক আহমেদ ,খসরু মিয়া , ছাড়াও পর্তুগালে বসবাস করা বিশ্বনাথের প্রবাসী বাংলাদেশীরা নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে। পর্তুগালে বসবাসরত বিশ্বনাথী প্রবাসীদের উল্লেখযোগ্য উপস্থিতিতে পুরো আয়োজনটি একটি মিনি-বিশ্বনাথের আমেজ তৈরি করে। সদ্য সংবাদ/এসকে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ