প্রতিটি পরিবারকে স্বনির্ভর করাই আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
জাতীয় সংসদে বুধবার সভাপতির নাম প্রস্তাবকালে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রতিটি পরিবারকে স্বনির্ভর করাই তাঁর রাজনৈতিক লক্ষ্য।

বৃহস্পতিবা (১২ মার্চ) ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন তিনি।

সংসদে উপস্থিত সদস্যদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, 'আমি দল, মত বা ধর্ম নির্বিশেষে দেশের জনগণের প্রতিনিধিত্ব করি। আমাদের রাজনীতি দেশের এবং জনগণের স্বার্থ রক্ষা করার রাজনীতি। এই লক্ষ্য অর্জনে আমি গণতান্ত্রিক জনগণের সমর্থন ও সহযোগিতা চাই। সকল দলের নির্বাচিত সংসদ সদস্যদের সহযোগিতাও আশা করছি।'

তারেক রহমান বলেন, 'দল বা কর্মসূচি ভিন্ন হতে পারে, কিন্তু তাঁবেদারমুক্ত, ফ্যাসিবাদমুক্ত একটি স্বাধীন, সার্বভৌম এবং নিরাপদ স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের মধ্যে কোনো বিরোধ থাকতে পারে না।'

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, 'জনগণের অধিকার প্রতিষ্ঠায় খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন। দুর্ভাগ্যবশত, সেই গণতন্ত্রকে প্রহসনের রূপ দিয়ে জাতীয় সংসদকে হাস্যরসের খোরা বানানো হয়েছিল। তবে খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত স্বৈরাচার ও ফ্যাসিবাদের সঙ্গে আপস করেননি। আজ থেকে আবার সেই কাঙ্ক্ষিত সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু হলো।'

তিনি আরও বলেন, 'বিএনপির রাজনীতি জনগণের জীবনমান উন্নয়ন এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ার রাজনীতি। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করা আমাদের মূল লক্ষ্য। এর মাধ্যমেই আমরা একটি স্বনির্ভর, সমৃদ্ধ, নিরাপদ এবং গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই।'

নতুন সরকারের শুরুতে স্পিকার বা ডেপুটি স্পিকার উপস্থিত না থাকার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, 'পতিত, পরাজিত ফ্যাসিস্ট সরকারের জনবিরোধী কর্মকাণ্ডের ফলে সাবেক স্পিকার বা ডেপুটি স্পিকাররা কারাগারে, নিখোঁজ বা পলাতক অবস্থায় আছেন। দীর্ঘ দেড় দশকের শোষণ ও ফ্যাসিবাদের পর আজ আমরা জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে সংসদ কার্যক্রম শুরু করছি।'

তিনি জাতীয় সংসদকে আবারও দেশের জাতীয় কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি জানিয়ে বলেন, \আমরা চাই, সংসদ হোক সকল যুক্তি-তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু