প্রতিবেশী দেশগুলোকে যে বার্তা দিল ইরান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
দেশজুড়ে সংঘাত ও অস্থিরতার মধ্যেও প্রতিবেশী দেশগুলোর প্রতি শান্তি ও সহযোগিতার বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

তিনি স্পষ্ট করে বলেছেন, পারস্য উপসাগরীয় অঞ্চলসহ আশপাশের কোনো দেশের সঙ্গে সংঘাতে জড়ানোর কোনো ইচ্ছা ইরানের নেই।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় প্রতিবেশী রাষ্ট্রগুলোকে ‘ভাই’ উল্লেখ করে পেজেশকিয়ান বলেন, 'মুসলিম বিশ্বের অভ্যন্তরীণ বিভেদ ও মতবিরোধের সুযোগ নিচ্ছে জায়নবাদী গোষ্ঠী। এ কারণে ভ্রাতৃপ্রতিম দেশগুলোর মধ্যে বিরোধ না বাড়িয়ে পারস্পরিক ঐক্য জোরদার করতে হবে।'

পবিত্র ঈদুল ফিতর ও ইরানের নববর্ষ নওরোজ উপলক্ষে দেওয়া এ বার্তায় প্রেসিডেন্ট মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি ও শক্তি কামনা করেন।

তিনি উল্লেখ করেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শিক্ষা অনুসরণের মাধ্যমেই মুসলিম বিশ্বের মধ্যে প্রকৃত ঐক্য প্রতিষ্ঠা সম্ভব।

বর্তমান সংকটময় পরিস্থিতিতে নওরোজকে জাতীয় সংহতির প্রতীক হিসেবে বর্ণনা করে দেশবাসীর প্রতি একসঙ্গে কাজ করার আহ্বান জানান পেজেশকিয়ান।

তিনি বলেন, 'সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই ইরান বর্তমানের চ্যালেঞ্জ মোকাবিলা করে একটি শক্তিশালী ও মর্যাদাবান রাষ্ট্র হিসেবে এগিয়ে যেতে পারবে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ