ইমরান খানের সুচিকিৎসার দাবি জানালেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্সও

স
সদ্য সংবাদ ডেস্ক
২৯ আগস্ট, ২০২৬ ০১:২০:৪৩
সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের চিকিৎসা ও কারাবন্দি অবস্থার সুযোগ-সুবিধা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। ইমরানের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত সাক্ষাতের সুযোগ দেওয়ার দাবিতে সমর্থন জানিয়েছেন তিনি।

৭৩ বছর বয়সী ইমরান খান তিন বছরেরও বেশি সময় ধরে কারাগারে রয়েছেন। সম্প্রতি তার চিকিৎসা এবং কারাবন্দি অবস্থায় ন্যূনতম সুযোগ-সুবিধা নিশ্চিত করার আহ্বান জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে ২১ জন সাবেক আন্তর্জাতিক অধিনায়ক যৌথভাবে চিঠি দেন। সেই উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন কামিন্স।

সাবেক অধিনায়কদের ওই তালিকায় রয়েছেন মাইকেল আথারটন, অ্যালান বোর্ডার, মাইক ব্রিয়ারলি, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, অ্যালিস্টার কুক, মাইক গ্যাটিং, সুনীল গাভাস্কার, অ্যাডাম গিলক্রিস্ট, ডেভিড গাওয়ার, নাসের হুসেইন, ক্লাইভ লয়েড, কপিল দেব, অর্জুনা রানাতুঙ্গা, অ্যান্ড্রু স্ট্রাউস, দিলীপ ভেংসরকার, স্টিভ ওয়াহ ও জন রাইট। নারী ক্রিকেটের সাবেক তারকা বেলিন্ডা ক্লার্ক ও অ্যালেক্স ব্ল্যাকওয়েলও চিঠিতে স্বাক্ষর করেছেন।

অস্ট্রেলিয়ার ‘দ্য গ্রেড ক্রিকেটার’ অনুষ্ঠানে সাবেক অধিনায়ক গ্রেগ চ্যাপেল ইমরানের বিষয়ে এই উদ্যোগের কারণ তুলে ধরেন। তিনি জানান, প্রায় ছয় বছর আগে পাকিস্তানে ইমরানের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। সে সময় ইমরানকে শারীরিকভাবে বেশ শক্তিশালী মনে হয়েছিল। তবে বর্তমানে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে জানতে পেরেছেন তিনি।

দীর্ঘদিন কারাবন্দি থাকা এবং একাকিত্বের কারণে ইমরানের শারীরিক ও মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন চ্যাপেল। তার মতে, দীর্ঘ সময় সামাজিক যোগাযোগ থেকে বিচ্ছিন্ন থাকা যেকোনো ব্যক্তির জন্যই কঠিন।

চ্যাপেলের বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করে তার সঙ্গে একমত পোষণ করেন প্যাট কামিন্স। একই সঙ্গে সাবেক আন্তর্জাতিক অধিনায়কদের উদ্যোগের প্রতিও নিজের সমর্থনের কথা জানান তিনি।

কামিন্স বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী ইমরান খান যাতে প্রয়োজনীয় চিকিৎসা পান এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগ অব্যাহত থাকে, সেটি নিশ্চিত করা উচিত। একই সঙ্গে কারাবন্দি ইমরানের সঙ্গে সম্মানজনক আচরণের আহ্বান জানান তিনি।

অস্ট্রেলিয়ার অধিনায়কের বক্তব্য, অন্য সবার মতো ইমরান খানও মানবিক ও মর্যাদাপূর্ণ আচরণ পাওয়ার অধিকার রাখেন।

সদ্য সংবাদ/এসকে

খেলাধুলা ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. মৌসুমি রাজনীতি করেন রুমিন ফারহানা আপারা: রাশেদ খাঁন সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. মৌসুমি রাজনীতি করেন রুমিন ফারহানা আপারা: রাশেদ খাঁন সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন