৪ দিন আগেই শেষ প্রথম দিনের টিকিট, দ্বিতীয় টেস্ট ঘিরে উন্মাদনা

স
সদ্য সংবাদ ডেস্ক
১৮ আগস্ট, ২০২৬ ২১:২৭:১৪
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টেস্ট মাঠে গড়াতে এখনও চার দিন বাকি। এর মধ্যেই ম্যাচটির প্রথম দিনের সব টিকিট বিক্রি হয়ে গেছে। এমনকি দ্বিতীয় দিনের টিকিটও দ্রুত শেষ হয়ে যাচ্ছে বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

আগামী ২২ আগস্ট ম্যাকেইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় শুরু হবে দুই দলের মধ্যকার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। পাঁচ দিনের ম্যাচটি শেষ হওয়ার কথা ২৬ আগস্ট। ম্যাকেইয়ের ক্রিকেট ইতিহাসেও ম্যাচটি বিশেষ গুরুত্ব বহন করছে, কারণ শহরটিতে এবারই প্রথম কোনো পুরুষদের টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

প্রথম টেস্টে বাংলাদেশের দুর্দান্ত জয়ের পর দ্বিতীয় ম্যাচ ঘিরে অস্ট্রেলিয়ার দর্শকদের আগ্রহ আরও বেড়েছে। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

ক্রিকেট অস্ট্রেলিয়ার তথ্য অনুযায়ী, শনিবারের মধ্যেই দ্বিতীয় টেস্টের প্রথম দিনের সাধারণ আসনের সব টিকিট বিক্রি হয়ে যায়। একই সঙ্গে করপোরেট প্যাকেজের টিকিটও শেষ হয়েছে। দ্বিতীয় দিনের টিকিটও দ্রুত বিক্রি হচ্ছে। তবে ম্যাচের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম দিনের জন্য এখনো কিছু টিকিট রয়েছে।

ম্যাকেইয়ে দর্শকদের এমন সাড়ায় সন্তোষ প্রকাশ করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ। তার মতে, ম্যাচ শুরুর কয়েক দিন আগেই প্রথম দিনের টিকিট শেষ হয়ে যাওয়া এই সিরিজ এবং নর্দান অস্ট্রেলিয়ায় টেস্ট ক্রিকেট নিয়ে দর্শকদের ব্যাপক আগ্রহের প্রমাণ।

অস্ট্রেলিয়ার ১২তম শহর হিসেবে পুরুষদের টেস্ট ক্রিকেট আয়োজন করতে যাচ্ছে ম্যাকেই। গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় এর আগে সীমিত ওভারের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হলেও এবারই প্রথম সেখানে টেস্ট ম্যাচ হবে।

ম্যাকেই টেস্টের প্রতিদিনের খেলা শুরু হবে স্থানীয় সময় সকাল ১০টায়।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়েই অস্ট্রেলিয়ার ২০২৬-২৭ মৌসুমের টেস্ট অভিযান শুরু হয়েছে। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে তারা। ইংল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজও রয়েছে অস্ট্রেলিয়ার সূচিতে।

আগামী মার্চে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের বিপক্ষে বিশেষ ১৫০তম বার্ষিকী টেস্ট ম্যাচও খেলবে অস্ট্রেলিয়া।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, ফেসবুকে লিখলেন এসিল্যান্ড সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, ফেসবুকে লিখলেন এসিল্যান্ড