১১ দলের অংশগ্রহণে নিরপেক্ষ ভেন্যুতে সংলাপ চায় জামায়াত

স
সদ্য সংবাদ ডেস্ক
২৭ নভেম্বর, ২০২৬ ১৯:২৪:০৯
ছবি: সংগৃহীত

সরকারের সঙ্গে সম্ভাব্য সংলাপে এককভাবে অংশ না নিয়ে ১১ দলীয় ঐক্যের শরিকদের নিয়ে আলোচনায় বসতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ জন্য সংলাপের স্থান হিসেবে সচিবালয় বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিবর্তে নিরপেক্ষ কোনো ভেন্যু নির্ধারণের প্রস্তাব দিয়েছে দলটি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, সরকারের সঙ্গে সম্ভাব্য সংলাপ, স্থানীয় সরকার নির্বাচন এবং কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে দলের অংশগ্রহণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, সরকারের পক্ষ থেকে সংলাপের বিষয়ে যোগাযোগ করা হয়েছে। এ পরিস্থিতিতে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে সম্মিলিতভাবে আলোচনায় অংশ নেওয়ার বিষয়ে নির্বাহী পরিষদ সিদ্ধান্ত নিয়েছে। সংলাপের তারিখ ও সময় চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

তিনি আরও জানান, ১১ দলীয় ঐক্যের সঙ্গে আলোচনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অংশ নেবে বলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে।

দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার সম্পাদক এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সরকার ও বিএনপির পক্ষ থেকে জামায়াতের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে ১১ দলীয় ঐক্যের সব শরিককে নিয়ে আলোচনায় বসার অবস্থানে দলটি অনড়। সংলাপের জন্য নিরপেক্ষ স্থান নির্ধারণের বিষয়টিও সংশ্লিষ্ট পক্ষগুলোকে জানানো হয়েছে।

এদিকে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক মতবিনিময়ের কর্মসূচি রয়েছে ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর। প্রথম দিন বিএনপি ও জামায়াতসহ ১৯টি দলকে আমন্ত্রণ জানিয়েছে কমিশন। এ আলোচনাতেও জোটের পক্ষ থেকে একসঙ্গে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত।

১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ বলেন, সরকারের সঙ্গে আনুষ্ঠানিক সংলাপ এবং সাধারণ বৈঠকের মধ্যে পার্থক্য রয়েছে। সংলাপের ক্ষেত্রে নিরপেক্ষ পরিবেশের পাশাপাশি বিভিন্ন দাবি ও সেগুলো নিয়ে সমঝোতার সুযোগ থাকা প্রয়োজন।

তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নকে তারা প্রধান শর্ত হিসেবে দেখছেন। তাদের মতে, সনদটি বাস্তবায়িত হলে চলমান রাজনৈতিক সংকটের অনেক বিষয়ের সমাধান সম্ভব হবে।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকার ও নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার বিষয়ে জোটের অবস্থান চূড়ান্ত করতে শুক্রবার (২৭ নভেম্বর) ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রাজধানীর পাঁচ স্থানে ৬ ককটেল বিস্ফোরণ, আটক ১ সদ্য. বাংলাদেশ থেকে ভারতে অর্ডার চলে যাচ্ছে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলোর সদ্য. আইজিপিসহ ৮ জনকে আদালত অবমাননার নোটিশ সদ্য. ‘আগামী ১০ বছরেও বাংলাদেশে ফিরতে পারবেন না শেখ হাসিনা’ সদ্য. ভারতও হাসিনার পাগলামি বুঝতে পারছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. সিদ্ধিরগঞ্জে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা সদ্য. হাসিনাকে ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ: স্পিকার হাফিজ উদ্দিন সদ্য. গোপালগঞ্জের লোকজন দিয়ে সন্ত্রাস করিয়ে লাভ হবে না: আইনমন্ত্রী সদ্য. মুক্তিযুদ্ধের কথা বলায় হিমালয়সম চাপ সহ্য করতে হচ্ছে: ফজলুর রহমান সদ্য. গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি সদ্য. রাজধানীর পাঁচ স্থানে ৬ ককটেল বিস্ফোরণ, আটক ১ সদ্য. বাংলাদেশ থেকে ভারতে অর্ডার চলে যাচ্ছে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলোর সদ্য. আইজিপিসহ ৮ জনকে আদালত অবমাননার নোটিশ সদ্য. ‘আগামী ১০ বছরেও বাংলাদেশে ফিরতে পারবেন না শেখ হাসিনা’ সদ্য. ভারতও হাসিনার পাগলামি বুঝতে পারছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. সিদ্ধিরগঞ্জে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা সদ্য. হাসিনাকে ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ: স্পিকার হাফিজ উদ্দিন সদ্য. গোপালগঞ্জের লোকজন দিয়ে সন্ত্রাস করিয়ে লাভ হবে না: আইনমন্ত্রী সদ্য. মুক্তিযুদ্ধের কথা বলায় হিমালয়সম চাপ সহ্য করতে হচ্ছে: ফজলুর রহমান সদ্য. গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি