শামীম ওসমানের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর ঘিরে আলোচনা

স
সদ্য সংবাদ ডেস্ক
২১ নভেম্বর, ২০২৬ ১২:২০:৫৬
ছবি: সংগৃহীত

মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমান। তার দাবি, রোগটি চতুর্থ পর্যায়ে রয়েছে। নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করে তিনি বলেছেন, কতদিন বেঁচে থাকবেন, তা নিজেও জানেন না।

শুক্রবার (২০ নভেম্বর) রাতে একটি অনলাইন টকশোতে অংশ নিয়ে শারীরিক অসুস্থতার বিষয়টি প্রকাশ্যে আনেন শামীম ওসমান। সেখানে নিজের রোগ সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানান।

আলোচনায় ব্যক্তিগত অসুস্থতার পাশাপাশি নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা নিয়েও কথা বলেন সাবেক এই সংসদ সদস্য। তার ভাষ্য, একসময় নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থান অত্যন্ত শক্তিশালী ছিল। এমনকি গোপালগঞ্জের চেয়েও দলটির ভিত্তি সেখানে মজবুত ছিল বলে দাবি করেন তিনি।

শামীম ওসমানের অভিযোগ, কেন্দ্রীয় নেতৃত্বের ভুল সিদ্ধান্ত, পকেট কমিটি গঠন এবং কোটাভিত্তিক রাজনীতির কারণে নারায়ণগঞ্জে দলটির সাংগঠনিক ভিত্তি দুর্বল হয়েছে। অভ্যন্তরীণ বিভক্তিও আওয়ামী লীগের ক্ষতির অন্যতম কারণ বলে মনে করেন তিনি।

একই অনুষ্ঠানে বিএনপির রাজনৈতিক অবস্থান নিয়েও মন্তব্য করেন শামীম ওসমান। আগামী ডিসেম্বরের মধ্যে দলটি রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের মুখে পড়তে পারে বলে মন্তব্য করেন তিনি। এ ছাড়া নিজের বাসায় অগ্নিসংযোগের ঘটনাও আলোচনায় তুলে ধরেন সাবেক এই সংসদ সদস্য। ওই ঘটনায় বাড়ির ক্ষয়ক্ষতির স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী সদ্য. বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট সদ্য. ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে গড়তে চায় সরকার সদ্য. শেখ হাসিনাকে বাংলাদেশে কখনোই ফেরত পাঠাবে না ভারত: শ্রীরাধা দত্ত সদ্য. বৈশাখী টেলিভিশনে দুর্বৃত্তদের হামলা, আহত বহু কর্মী সদ্য. মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ঐক্য আজও আমাদের উজ্জীবিত করে: রাষ্ট্রপতি সদ্য. শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন সদ্য. ভারত থেকে আগুন সন্ত্রাসে মদদ দিচ্ছেন হাসিনা: রিজভী সদ্য. তারেক রহমানের সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ সদ্য. ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় প্রধানমন্ত্রী সদ্য. ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী সদ্য. বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট সদ্য. ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে গড়তে চায় সরকার সদ্য. শেখ হাসিনাকে বাংলাদেশে কখনোই ফেরত পাঠাবে না ভারত: শ্রীরাধা দত্ত সদ্য. বৈশাখী টেলিভিশনে দুর্বৃত্তদের হামলা, আহত বহু কর্মী সদ্য. মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ঐক্য আজও আমাদের উজ্জীবিত করে: রাষ্ট্রপতি সদ্য. শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন সদ্য. ভারত থেকে আগুন সন্ত্রাসে মদদ দিচ্ছেন হাসিনা: রিজভী সদ্য. তারেক রহমানের সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ সদ্য. ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় প্রধানমন্ত্রী