প্রতিমন্ত্রী শাহে আলম ৫ শতাংশ ভুল করে ফেলেছেন: ইশরাক

স
সদ্য সংবাদ ডেস্ক
১২ নভেম্বর, ২০২৬ ১০:৩২:২৪
ছবি: সংগৃহীত

ঠিকাদারের কাছ থেকে প্রকৌশলীদের উপহার গ্রহণকে ঘুষের আওতামুক্ত রাখার বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তাঁর মতে, প্রতিমন্ত্রীর বক্তব্যের অধিকাংশ অংশ সঠিক হলেও উপহার গ্রহণের বিষয়টি ঘুষের বাইরে রাখার ব্যাখ্যা ভুল। উপহার যে নামেই দেওয়া হোক, এর বিনিময়ে অর্থ বা সুবিধা গ্রহণ অনৈতিক ও বেআইনি।

বুধবার (১১ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ইশরাক হোসেন এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, জনগণের করের টাকায় বাস্তবায়িত উন্নয়নকাজের মান বজায় রাখার বিষয়ে প্রতিমন্ত্রীর বক্তব্য যথার্থ ছিল। তবে ঠিকাদারের কাছ থেকে উপহার নেওয়ার বিষয়টি কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।

ইশরাক লেখেন, প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বক্তব্যের ৯৫ শতাংশ সঠিক হলেও বাকি ৫ শতাংশে ভুল রয়েছে। উপহার কিংবা অন্য কোনো নামে ঘুষের লেনদেন সম্পূর্ণ অবৈধ ও অনৈতিক।

পোস্টে তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দল কোনো অবৈধ বা অনৈতিক কর্মকাণ্ডকে সমর্থন করে না। প্রতিমন্ত্রীর বক্তব্যকে তাঁর ব্যক্তিগত মতামত হিসেবে উল্লেখ করে ইশরাক দাবি করেন, প্রধানমন্ত্রী ও সরকার এ ধরনের বক্তব্যের পক্ষে নয়। গণমাধ্যমে বিষয়টি প্রতিমন্ত্রীর ব্যক্তিগত বক্তব্য হিসেবেই তুলে ধরা উচিত ছিল বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ভবনে উপজেলা সহকারী প্রকৌশলীদের নবীনবরণ ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে বিতর্কিত মন্তব্যটি করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

অনুষ্ঠানে তিনি বলেন, কোনো ঠিকাদার নিজের লভ্যাংশ থেকে খুশি হয়ে প্রকৌশলীকে উপহার দিলে সেটিকে ঘুষ হিসেবে গণ্য করা যাবে না এবং প্রকৌশলী তা গ্রহণ করতে পারেন। তবে কাজের মান কমিয়ে অর্থ সাশ্রয়ের মাধ্যমে ঠিকাদার ও প্রকৌশলীর মধ্যে সেই অর্থ ভাগাভাগির কোনো সুযোগ নেই।

একই অনুষ্ঠানে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কাজের গুণগত মানের সঙ্গে আপস না করার নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। পাশাপাশি প্রকৌশলীদের সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশ খুব ধনী দেশ নয়, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে: শিক্ষার্থীদের রাষ্ট্রপতি সদ্য. সারাদেশের অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ সদ্য. আমাকে ব্যর্থ বললে এখনই পদত্যাগ করব, কোনো কষ্ট লাগবে না: স্বাস্থ্যমন্ত্রী সদ্য. সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার সদ্য. জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী সদ্য. ৯৬ কোটি টাকা খরচে জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনছে সরকার সদ্য. ইসরায়েলে ৪.৫ মাত্রার ভূমিকম্প, বিমানবন্দর বন্ধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রীর পুরো বাসা সৌরবিদ্যুতে চলে: বিদ্যুৎমন্ত্রী সদ্য. শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক সদ্য. উপহার বা যে নামেই হোক, ঘুস লেনদেন অবৈধ ও অনৈতিক: ইশরাক হোসেন সদ্য. বাংলাদেশ খুব ধনী দেশ নয়, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে: শিক্ষার্থীদের রাষ্ট্রপতি সদ্য. সারাদেশের অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ সদ্য. আমাকে ব্যর্থ বললে এখনই পদত্যাগ করব, কোনো কষ্ট লাগবে না: স্বাস্থ্যমন্ত্রী সদ্য. সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার সদ্য. জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী সদ্য. ৯৬ কোটি টাকা খরচে জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনছে সরকার সদ্য. ইসরায়েলে ৪.৫ মাত্রার ভূমিকম্প, বিমানবন্দর বন্ধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রীর পুরো বাসা সৌরবিদ্যুতে চলে: বিদ্যুৎমন্ত্রী সদ্য. শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক সদ্য. উপহার বা যে নামেই হোক, ঘুস লেনদেন অবৈধ ও অনৈতিক: ইশরাক হোসেন