এটা আমাদের ঘরের সমস্যা, সমাধান হয়ে গেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

স
সদ্য সংবাদ ডেস্ক
৩০ আগস্ট, ২০২৬ ১৮:১৩:৪০
সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও কওমি ছাত্র ঐক্য পরিষদের মধ্যে তৈরি হওয়া বিরোধের অবসান হয়েছে বলে জানিয়েছেন এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি জানান, বৈঠকের মাধ্যমে দুই পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝিরও অবসান হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইউনুছিয়া মাদরাসায় গিয়ে শিক্ষক ও কওমি ছাত্র ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে আলোচনায় বসেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন তিনি।

বৈঠক শেষে সাংবাদিকদের পাটওয়ারী বলেন, মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে এনসিপি নেতাদের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। জুলাই আন্দোলনের সময়ও তারা একসঙ্গে মাঠে ছিলেন। আলেমদের প্রতি সম্মান থেকেই বিষয়টি নিয়ে আলোচনা করতে তারা মাদরাসায় এসেছেন এবং দুঃখ প্রকাশ করেছেন।

তিনি বলেন, দুঃখ প্রকাশ করলে কেউ ছোট হয় না। তাই মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে বিষয়টির সমাধান করা হয়েছে। একই সঙ্গে তাদের কাছ থেকে দোয়া নিয়েছেন বলেও জানান তিনি।

বৈঠকে কওমি ছাত্র ঐক্য পরিষদের পক্ষ থেকে একটি দাবি জানানো হয়েছে উল্লেখ করে পাটওয়ারী বলেন, সংসদে ব্রাহ্মণবাড়িয়া নিয়ে হাসনাত আবদুল্লাহ যে বক্তব্য দিয়েছেন, সেটি পুনরায় সঠিক তথ্যের ভিত্তিতে উপস্থাপনের অনুরোধ জানিয়েছেন তারা।

বিষয়টি নিয়ে বাইরে থেকে যারা উচ্ছ্বাস প্রকাশ করছেন, তাদের উদ্দেশে পাটওয়ারী বলেন, এটি তাদের নিজেদের মধ্যকার বিষয়। আলোচনার মাধ্যমে সমস্যাটির সমাধান হয়েছে এবং ভুল বোঝাবুঝিরও অবসান ঘটেছে।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়েও সমালোচনা করেন এনসিপির এই নেতা। তার অভিযোগ, ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় আহত মাদরাসাছাত্রদের পাশে সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় যথাযথভাবে দাঁড়ায়নি। তিনি বলেন, শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগের সুষ্ঠু তদন্ত ও বিচার হওয়া প্রয়োজন।

পুলিশ ও মাদরাসাছাত্রদের সংঘর্ষের প্রসঙ্গ টেনে পাটওয়ারী দাবি করেন, ঘটনার মূল বিষয়টি ছিল গানের অনুষ্ঠান বন্ধ করা নয়। তার ভাষ্য অনুযায়ী, মাদরাসাছাত্ররা অনুষ্ঠানের শব্দ কমানোর কথা বলেছিলেন। পরে পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রায় ৩০ জন মাদরাসাছাত্র আহত হন।

বৈঠকে মাদরাসার মুহতামিম মুফতি মোবারক উল্লাহ, সিনিয়র শিক্ষক মাওলানা আলী আকবর এবং কওমি ছাত্র ঐক্য পরিষদের নেতা খালেদ সাইফুল্লাহসহ সংশ্লিষ্ট নেতারা উপস্থিত ছিলেন।

সদ্য সংবাদ/এসকে

রাজনীতি ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার সদ্য. আফগানদের কাছে হেরে বাংলাদেশের বিদায় সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার সদ্য. আফগানদের কাছে হেরে বাংলাদেশের বিদায়