৫ আগস্টের পর ফ্যাসিবাদের অবসান ঘটেছে বলে জনগণ আশা করেছিল। তবে সেই প্রত্যাশা পূরণ হয়নি বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তাঁর দাবি, দীর্ঘ ১৫ বছর আওয়ামী লীগ সরকার যে পথে দেশ পরিচালনা করেছে, বর্তমান সরকারও একই পথে এগোচ্ছে।
রোববার (২৩ আগস্ট) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সীরাতুন্নবী উপলক্ষে আয়োজিত সেমিনারে তিনি এই অভিযোগ করেন।
জামায়াত আমির বলেন, ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা থেকে বিরত না থাকলে দেশের মানুষ আওয়ামী লীগের মতোই বিতাড়িত করবে।
তিনি আরও বলেন, বিশেষ একটি রাষ্ট্রকে খুশি করতে গিয়ে জুলাই জাদুঘরের অনেক উপাদান গায়েব করা হয়েছে। একটি দল ছাড়া বাকি সব দলের ইতিহাসকেও গায়েব করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন বিরোধী দলীয় নেতা।
সদ্য সংবাদ/এসআর