সাবেক প্রতিমন্ত্রীর এপিএসের ১১ ব্যাংক হিসাব জব্দের আদেশ

স
সদ্য সংবাদ ডেস্ক
২৪ নভেম্বর, ২০২৬ ১৪:২৪:১৬
ছবি: সংগৃহীত

সাবেক নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সহকারী একান্ত সচিব (এপিএস) আনম আহমাদুল বাশারের নামে থাকা ১১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে সন্দেহজনক লেনদেন এবং জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে এ আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির শুনানি শেষে হিসাবগুলো ফ্রিজ করার নির্দেশ দেন। দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের আবেদনে বলা হয়েছে, আনম আহমাদুল বাশারের ১১টি ব্যাংক হিসাবে বিভিন্ন সময়ে মোট ২ কোটি ৫৪ লাখ ৬৪ হাজার ২৯০ টাকা লেনদেন হয়েছে। এর মধ্যে ১ কোটি ২৭ লাখ ৮৬ হাজার ২৫০ টাকা জমা এবং ১ কোটি ২৬ লাখ ৭৮ হাজার ৪০ টাকা উত্তোলন করা হয়েছে। বর্তমানে এসব হিসাবে জমা রয়েছে ৬৩ লাখ ৮ হাজার ২০৯ টাকা।

আবেদনে আরও উল্লেখ করা হয়, খালিদ মাহমুদ চৌধুরী নৌপরিবহণ প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকাকালে তার এপিএস হিসেবে কাজ করেছেন আনম আহমাদুল বাশার। সরকারি কর্মচারী হিসেবে দায়িত্ব পালনকালে অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন ও তা নিজের দখলে রাখার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এ ছাড়া তার নামে পরিচালিত বিভিন্ন ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়ার কথাও জানিয়েছে দুদক। এসব অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবে ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করার আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী সদ্য. হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার: শামা ওবায়েদ সদ্য. ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকছে বিমানের রিয়াদ ফ্লাইট সদ্য. ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা সদ্য. স্বর্ণদ্বীপে আজ সামরিক মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত, আহত ২ সদ্য. ইউরেনিয়ামের অষ্টম চালান এখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সদ্য. আজ দুপুরে অনুষ্ঠিত হবে নিম্নতম মজুরি বোর্ডের ৪র্থ সভা সদ্য. আজ ঢাকার দুই এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সদ্য. সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী সদ্য. হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার: শামা ওবায়েদ সদ্য. ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকছে বিমানের রিয়াদ ফ্লাইট সদ্য. ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা সদ্য. স্বর্ণদ্বীপে আজ সামরিক মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত, আহত ২ সদ্য. ইউরেনিয়ামের অষ্টম চালান এখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সদ্য. আজ দুপুরে অনুষ্ঠিত হবে নিম্নতম মজুরি বোর্ডের ৪র্থ সভা সদ্য. আজ ঢাকার দুই এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে