প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগ

স
সদ্য সংবাদ ডেস্ক
১৯ অক্টোবর, ২০২৬ ১৪:৩৭:০০
ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র হাতে অংশ নেওয়ার ঘটনা নিয়ে বিতর্কের পর মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে নিজের পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান তিনি।

সংবাদ সম্মেলনে ইশরাক বলেন, জনগণের ভোটে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য হিসেবে তিনি গত ১২ ফেব্রুয়ারি শপথ নেন। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেন। সেই দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।

সাম্প্রতিক ঘটনা নিয়ে দেশি-বিদেশি গণমাধ্যমে সংবাদ প্রকাশের প্রসঙ্গ তুলে ধরে ইশরাক জানান, বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর আলোচনা হয়েছে। আলোচনায় তিনি নিজেই পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন।

ইশরাকের ভাষ্য, তাঁর কর্মকাণ্ডের কারণে যেন প্রধানমন্ত্রী ও সরকারের কাজের ওপর নেতিবাচক প্রভাব না পড়ে, সে বিবেচনা থেকেই তিনি দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে মাদকের বিরুদ্ধে তাঁর অভিযান ও অবস্থান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এর আগে সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেওয়ার কথা জানান ইশরাক। এর আগের রাতে তাঁর পদত্যাগ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ছড়িয়ে পড়ে। যদিও প্রতিমন্ত্রীর প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তার পাঠানো এক বিজ্ঞপ্তিতে তখন এ-সংক্রান্ত খবরকে অসত্য ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করা হয়েছিল।

গত শনিবার রাজধানীর গেন্ডারিয়া রেললাইন-সংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ইশরাককে অস্ত্র হাতে দেখা যায়। তাঁর সঙ্গে থাকা অন্য ব্যক্তিদের হাতেও আগ্নেয়াস্ত্র দেখা যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর ঘটনাটি নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়।

সদ্য সংবাদ/এসএস

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দেশবাসী তাকিয়ে আছে কবে পদত্যাগ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী: নাহিদ ইসলাম সদ্য. কক্সবাজারে অস্ত্রের মুখে ৫০-৬০ যানবাহনে ডাকাতি সদ্য. ভারতে রাজনৈতিক পরিবারের উত্তরসূরি এবার সুদিনের অপেক্ষায়: দ্য নিউ ইয়র্ক টাইমস সদ্য. মধ্যবর্তী নির্বাচনের আগেই ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, সমর্থন নেমে ৩১ শতাংশে সদ্য. জুলাই আন্দোলনের প্রথম কোনো আসামি মুক্তি পেলেন কারাগার থেকে সদ্য. আট মাসে পদত্যাগ করলেন বিএনপি সরকারের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী সদ্য. রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি: প্রধানমন্ত্রী সদ্য. অর্থনীতির মূল চালিকাশক্তি হয়ে উঠছে জ্বালানি খাত: অর্থমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রী ফজরের নামাজের পর থেকে গভীর রাত পর্যন্ত কাজ করেন: আইনমন্ত্রী সদ্য. দেশবাসী তাকিয়ে আছে কবে পদত্যাগ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী: নাহিদ ইসলাম সদ্য. কক্সবাজারে অস্ত্রের মুখে ৫০-৬০ যানবাহনে ডাকাতি সদ্য. ভারতে রাজনৈতিক পরিবারের উত্তরসূরি এবার সুদিনের অপেক্ষায়: দ্য নিউ ইয়র্ক টাইমস সদ্য. মধ্যবর্তী নির্বাচনের আগেই ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, সমর্থন নেমে ৩১ শতাংশে সদ্য. জুলাই আন্দোলনের প্রথম কোনো আসামি মুক্তি পেলেন কারাগার থেকে সদ্য. আট মাসে পদত্যাগ করলেন বিএনপি সরকারের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী সদ্য. রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি: প্রধানমন্ত্রী সদ্য. অর্থনীতির মূল চালিকাশক্তি হয়ে উঠছে জ্বালানি খাত: অর্থমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রী ফজরের নামাজের পর থেকে গভীর রাত পর্যন্ত কাজ করেন: আইনমন্ত্রী