রাষ্ট্রপতির সফর ঘিরে মেয়ের আবেগঘন বার্তা

সদ্য সংবাদ ডেস্ক
৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:১৫:৫৮
ছবি: সংগৃহীত

নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সফরকে ঘিরে আবেগ ও ভালোবাসার কথা জানিয়েছেন তার বড় মেয়ে ড. শামারুহ মির্জা। বাবার নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার বিষয়টি উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেন তিনি।

রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শামারুহ মির্জা জানান, বাবার এই সফরের সময় তিনি তাকে খুব মনে করছেন। একই সঙ্গে ঠাকুরগাঁওয়ের মানুষের প্রতি তাদের পরিবারের গভীর কৃতজ্ঞতা ও ভালোবাসার কথাও তুলে ধরেন তিনি।

বাবার রাষ্ট্রীয় পরিচয়ের চেয়ে পারিবারিক সম্পর্কই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ এমন অনুভূতিও প্রকাশ করেছেন শামারুহ। সম্প্রতি এক সাংবাদিকের করা প্রশ্নের প্রসঙ্গ টেনে তিনি জানান, রাষ্ট্রপতির মেয়ে হিসেবে অনুভূতি জানতে চাওয়া হলে তিনি বাবার প্রতি নিজের ব্যক্তিগত অনুভূতির কথাই তুলে ধরেছিলেন।

সম্প্রতি এক সাংবাদিকের সঙ্গে কথোপকথনের স্মৃতিও শেয়ার করে তিনি লেখেন, কদিন আগে এক রিপোর্টার আমাকে জিজ্ঞেস করলো, ‘হাউ ডু ইউ ফিল, অ্যাজ এ প্রেসিডেন্টস ডটার?’ আমি বললাম, ‘প্রেসিডেন্ট অর নট, হি ইজ অলওয়েজ মাই আব্বু, মাই হিরো!’

সদ্য সংবাদ/এসএস

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম সদ্য. হজ প্যাকেজের টাকা সাশ্রয়, হাজিদের ফেরত দেওয়া হবে ৪ কোটি ৮৭ লাখ সদ্য. রাষ্ট্রপতির সফর ঘিরে মেয়ের আবেগঘন বার্তা সদ্য. বিদায়ী সাক্ষাতে ভিয়েতনামের রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূত সদ্য. হাইকোর্টে জামিন মঞ্জুর, মুক্তি পাচ্ছেন বিদিশা সিদ্দিক সদ্য. জ্বালানি সংকটের জন্য দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী সদ্য. হাম ও উপসর্গে মৃত্যুর মিছিলে আরও ৪ শিশু সদ্য. চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লং মার্চ শুরু সদ্য. সরকারি সফরে সৌদি আরবের উদ্দেশে নৌবাহিনী প্রধান সদ্য. দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম সদ্য. হজ প্যাকেজের টাকা সাশ্রয়, হাজিদের ফেরত দেওয়া হবে ৪ কোটি ৮৭ লাখ সদ্য. রাষ্ট্রপতির সফর ঘিরে মেয়ের আবেগঘন বার্তা সদ্য. বিদায়ী সাক্ষাতে ভিয়েতনামের রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূত সদ্য. হাইকোর্টে জামিন মঞ্জুর, মুক্তি পাচ্ছেন বিদিশা সিদ্দিক সদ্য. জ্বালানি সংকটের জন্য দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী সদ্য. হাম ও উপসর্গে মৃত্যুর মিছিলে আরও ৪ শিশু সদ্য. চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লং মার্চ শুরু সদ্য. সরকারি সফরে সৌদি আরবের উদ্দেশে নৌবাহিনী প্রধান