জ্বালানি সংকটের জন্য দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

সদ্য সংবাদ ডেস্ক
৫ সেপ্টেম্বর, ২০২৬ ২০:২০:৪২
ছবি: সংগৃহীত

দেশে চলমান জ্বালানি সংকটকে বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সংকটের কারণে সাধারণ মানুষ যে দুর্ভোগে পড়েছেন, সে জন্য তাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন তিনি।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি) মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, জ্বালানি সংকট নিরসনে সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। পরিস্থিতি মোকাবিলায় সরকার কাজ করছে বলেও জানান তিনি।

বর্তমান সংকটকে ঘিরে রাজনৈতিক তৎপরতার বিষয়ে সতর্ক করে প্রধানমন্ত্রী বলেন, আগের স্বৈরাচারী সরকার ও পরবর্তী অন্তর্বর্তী সরকারের সময়ে তৈরি হওয়া বিভিন্ন সমস্যা নিয়ে কিছু রাজনৈতিক পক্ষ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। জ্বালানি সংকটকে কেন্দ্র করে কেউ দেশে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্যোগ নিলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেন তিনি।

সব পক্ষকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে প্রত্যেকের নিজ নিজ সীমা মেনে চলা প্রয়োজন।

বিএনপির আন্দোলনের ইতিহাস তুলে ধরে তারেক রহমান বলেন, জনগণের অধিকার আদায়ের আন্দোলনে বিএনপি সবসময় প্রকাশ্যেই রাজপথে ছিল। দলটি কখনো গোপনে বা গুপ্ত অবস্থান থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেনি বলেও দাবি করেন তিনি।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি প্রশ্ন রাখেন, যারা এতদিন আড়ালে ছিল, তাদের মধ্য থেকেই কেউ অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে কি না। আড়ালে থাকা কোনো পক্ষের মাধ্যমে স্বৈরাচারী শক্তিকে পুনরায় সামনে আনার চেষ্টা হচ্ছে কি না, সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, এক পক্ষ অন্য পক্ষকে আড়াল করার চেষ্টা করছে কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন। কারা কাদের আড়াল করছে, তা জনগণের সামনে পরিষ্কার হওয়া দরকার বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করবে। একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও জনকল্যাণমুখী বাংলাদেশ প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য বলে জানান তিনি।

মানুষের দৈনন্দিন দুর্ভোগ কমাতে শুধু সরকারের ওপর নির্ভর না করে বিএনপির নেতাকর্মীদেরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী।

সদ্য সংবাদ/এসএস

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জ্বালানি সংকটের জন্য দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী সদ্য. হাম ও উপসর্গে মৃত্যুর মিছিলে আরও ৪ শিশু সদ্য. চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লং মার্চ শুরু সদ্য. সরকারি সফরে সৌদি আরবের উদ্দেশে নৌবাহিনী প্রধান সদ্য. রুমিন ফারহানার পোস্ট ভাইরাল, উত্তাল নেটদুনিয়া সদ্য. নতুন পে স্কেলের গেজেট নিয়ে এলো সুখবর সদ্য. গালি দিয়ে সিফাত কারাগারে, রাশেদ খান প্রধানমন্ত্রীর কার্যালয়ে: মাসুদ কামাল সদ্য. এখনও লাগেনি মিটার, তবু চলে এলো বিদ্যুৎ বিল! সদ্য. সুষ্ঠু ও নিরপেক্ষভাবে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিলেন মন্ত্রী সদ্য. চলতি মাসেই দেশে আসছে সারভর্তি ৭ জাহাজ সদ্য. জ্বালানি সংকটের জন্য দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী সদ্য. হাম ও উপসর্গে মৃত্যুর মিছিলে আরও ৪ শিশু সদ্য. চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লং মার্চ শুরু সদ্য. সরকারি সফরে সৌদি আরবের উদ্দেশে নৌবাহিনী প্রধান সদ্য. রুমিন ফারহানার পোস্ট ভাইরাল, উত্তাল নেটদুনিয়া সদ্য. নতুন পে স্কেলের গেজেট নিয়ে এলো সুখবর সদ্য. গালি দিয়ে সিফাত কারাগারে, রাশেদ খান প্রধানমন্ত্রীর কার্যালয়ে: মাসুদ কামাল সদ্য. এখনও লাগেনি মিটার, তবু চলে এলো বিদ্যুৎ বিল! সদ্য. সুষ্ঠু ও নিরপেক্ষভাবে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিলেন মন্ত্রী সদ্য. চলতি মাসেই দেশে আসছে সারভর্তি ৭ জাহাজ