বিচারব্যবস্থার সামনে এআই তৈরি করছে নতুন চ্যালেঞ্জ: আইনমন্ত্রী

সদ্য সংবাদ ডেস্ক
২ সেপ্টেম্বর, ২০২৬ ২২:০২:৫৮
ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত বিস্তারে বিচারব্যবস্থায় নতুন ধরনের ঝুঁকি তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তার মতে, এআইয়ের মাধ্যমে তৈরি বা পরিবর্তিত তথ্য বিচারিক কার্যক্রমকে প্রভাবিত করতে পারে। তাই প্রযুক্তিটির বিষয়ে বিচারকদের পর্যাপ্ত ধারণা রাখার পাশাপাশি নিজেদের বিচারিক জ্ঞান ও বিবেচনাবোধ কাজে লাগাতে হবে।

বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ মিলনায়তনে আয়োজিত ‘Bangladesh AI Governance Summer School 2026’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে Legalized Education Bangladesh এবং The Society for Justice and AI (SJAI)-এর সহযোগিতায় পাঁচ দিনের এই নির্বাহী প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

আইনমন্ত্রী বলেন, প্রযুক্তির অগ্রগতির সঙ্গে বাংলাদেশসহ বিশ্ব দ্রুত এআইনির্ভর বাস্তবতার দিকে এগিয়ে যাচ্ছে। তবে এর ব্যবহার থেকে সৃষ্টি হতে পারে এমন ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় আইন ও নিয়ন্ত্রণব্যবস্থা এখনো পুরোপুরি প্রস্তুত নয়।

তার ভাষ্য, এআই ব্যবহার করে মানুষের কণ্ঠস্বর হুবহু অনুকরণ, ছবি সম্পাদনা কিংবা এমনভাবে তথ্য উপস্থাপন করা সম্ভব হচ্ছে, যা সহজেই মানুষের কাছে সত্য বলে মনে হতে পারে। এর ফলে শুধু তথ্যের বিশ্বাসযোগ্যতা নয়, মানুষের চিন্তাভাবনা ও সিদ্ধান্ত গ্রহণের ওপরও প্রযুক্তিটির প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

বিচারিক প্রক্রিয়ায় এ ধরনের প্রযুক্তির সম্ভাব্য প্রভাবের বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে দেখার পরামর্শ দেন তিনি। কোনো সাক্ষ্য, নথি বা তথ্য এআইয়ের মাধ্যমে তৈরি, পরিবর্তিত কিংবা প্রভাবিত হয়েছে কি না, তা যাচাইয়ের ক্ষেত্রে বিচারকদের সতর্ক থাকার প্রয়োজন রয়েছে বলে জানান আইনমন্ত্রী।

তিনি বলেন, আদালতের সিদ্ধান্ত গ্রহণে প্রযুক্তির সহায়তা নেওয়া হলেও চূড়ান্ত বিচারিক মূল্যায়ন মানুষের নিজস্ব প্রজ্ঞা ও বিচক্ষণতার ভিত্তিতেই হওয়া প্রয়োজন। বিশেষ করে এআই যদি কোনো বিচারককে বিভ্রান্ত বা প্রভাবিত করার উপকরণ হিসেবে ব্যবহৃত হয়, তাহলে সেটি বিচারপ্রক্রিয়ার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

আইনমন্ত্রী আরও বলেন, সময়ের সঙ্গে সমাজ ও প্রযুক্তির পরিবর্তন ঘটায় আইনকেও সেই বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হয়। বিচারিক ব্যাখ্যার মাধ্যমে অতীতে আইনের অনেক নতুন দিক সামনে এসেছে। এআইয়ের ক্ষেত্রেও বিচারব্যবস্থাকে একইভাবে নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাওয়াতে হবে।

তিনি জানান, এআই নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা সরকারের নেই। বরং প্রযুক্তিটির সুফল যেন মানুষের কাজে লাগে এবং একই সঙ্গে অপব্যবহার রোধ করা যায়, সে লক্ষ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে সরকার।

এআই ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের জন্য নতুন আইন প্রণয়নের উদ্যোগের কথাও তুলে ধরেন আইনমন্ত্রী। তিনি বলেন, প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আইন ও নীতিমালা নিয়মিতভাবে হালনাগাদ করা জরুরি। এ ধরনের আইন তৈরির আগে প্রযুক্তিবিদ, শিক্ষক, গবেষক, আইনজীবীসহ সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণির মানুষের মতামত নেওয়া প্রয়োজন।

তার মতে, আলোচনা, বিতর্ক ও গঠনমূলক সমালোচনার মাধ্যমে এমন একটি আইন তৈরি করা সম্ভব, যা বাস্তবসম্মত হওয়ার পাশাপাশি জনগণের কাছেও গ্রহণযোগ্য হবে। সরকার একতরফাভাবে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায় না বলেও উল্লেখ করেন তিনি।

আইনমন্ত্রী অনুষ্ঠানের আয়োজকদের এআই বিষয়ে এমন প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের জন্য ধন্যবাদ জানান। পাশাপাশি এআই নিয়ন্ত্রণে কার্যকর আইন তৈরির ক্ষেত্রে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন তিনি। দ্রুত একটি খসড়া প্রস্তুত করে সরকারের কাছে দেওয়ার জন্য আয়োজকদের প্রতি আহ্বানও জানান।

অনুষ্ঠানে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার তাসনোভা শেলীর সঞ্চালনায় বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান ও অধ্যাপক ড. মোহাম্মদ একরামুল হক।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা