স্পিকার-ডেপুটি স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

সদ্য সংবাদ ডেস্ক
২ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:২০:০০
ছবি: সংগৃহীত

বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কাসার কামালের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে সংসদ ভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও ভারতের বিদ্যমান সম্পর্ক এবং সংসদীয় পর্যায়ে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

দুই দেশের সংসদীয় ব্যবস্থার অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি আইনসভাকে আরও কার্যকর ও আধুনিক করার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়। বিশেষ করে সংসদীয় কার্যক্রমে প্রযুক্তির ব্যবহার এবং ডিজিটাল ব্যবস্থার সম্প্রসারণ নিয়ে মতবিনিময় করেন তারা।

বৈঠকে ঢাকা-দিল্লির সম্পর্ক জোরদারে সংসদীয় মৈত্রী গ্রুপের কার্যক্রম আরও সক্রিয় করার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে ই-পার্লামেন্ট ব্যবস্থা চালুর পাশাপাশি সংসদের বিভিন্ন কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কীভাবে কাজে লাগানো যায়, তা নিয়েও মতামত বিনিময় করা হয়।

এ ছাড়া সংসদ সদস্যদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ ও মূল্যায়ন কার্যক্রমে পারস্পরিক অংশগ্রহণ এবং দুই দেশের সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময়ের বিষয়টি আলোচনায় আসে।

সাক্ষাতে দুই দেশের আইনসভা ও জনপ্রতিনিধিদের মধ্যে যোগাযোগ বাড়ানোর মাধ্যমে পারস্পরিক সম্পর্ককে আরও কার্যকর পর্যায়ে নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সদ্য সংবাদ/এসএস

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস সদ্য. নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ সদ্য. রোড মার্চের নামে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী মীর হেলাল সদ্য. তেল-ডাল-লবণ-জ্বালানিসহ ১৩টি বড় ক্রয় প্রস্তাব অনুমোদন সদ্য. সংসদ ভবনে বৃষ্টির পানি ঢুকে বিপাকে ২০০ কোটি টাকার যন্ত্রপাতি সদ্য. জ্বালানি সংকট থেকে বেড় হতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী সদ্য. চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস সদ্য. তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ সদ্য. ‘সংসদ ভবনে সোলার সিস্টেম চালুর উদ্যোগ’ সদ্য. রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস সদ্য. নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ সদ্য. রোড মার্চের নামে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী মীর হেলাল সদ্য. তেল-ডাল-লবণ-জ্বালানিসহ ১৩টি বড় ক্রয় প্রস্তাব অনুমোদন সদ্য. সংসদ ভবনে বৃষ্টির পানি ঢুকে বিপাকে ২০০ কোটি টাকার যন্ত্রপাতি সদ্য. জ্বালানি সংকট থেকে বেড় হতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী সদ্য. চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস সদ্য. তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ সদ্য. ‘সংসদ ভবনে সোলার সিস্টেম চালুর উদ্যোগ’