জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ট্যাব দেওয়ার কথা ভাবছে সরকার

স
সদ্য সংবাদ ডেস্ক
২ সেপ্টেম্বর, ২০২৬ ০১:৫০:২০
ছবি: সংগৃহীত

এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে জিপিএ-৫ অর্জন করা শিক্ষার্থীদের জন্য বিশেষ উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। মেধাবী এসব শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি পড়াশোনায় উৎসাহ জোগাতে ট্যাব উপহার দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী বলেন, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় এক লাখ ১৬ হাজার ৬৭৬ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। তাদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিশেষ অ্যাওয়ার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য ট্যাব দেওয়ার বিষয়েও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা হয়েছে।

তিনি জানান, শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল ও উচ্চশিক্ষার প্রতি আগ্রহী করে তুলতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকারের লক্ষ্য হলো শিক্ষার্থীদের মেধা ও প্রযুক্তিনির্ভর শিক্ষার সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করা।

শিক্ষায় সরকারের বরাদ্দ প্রসঙ্গে ড. মিলন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। চলতি বাজেটে শিক্ষায় জিডিপির ২ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে। ভবিষ্যতে এ বরাদ্দ ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। তার দাবি, দেশের আগের কোনো সরকার শিক্ষাখাতে এ ধরনের বিনিয়োগ করেনি।

এদিকে মাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের শিক্ষায় উৎসাহিত করতে ‘পিংক সাইকেল’ দেওয়ার উদ্যোগের কথাও জানান শিক্ষামন্ত্রী। তার ভাষ্য, দেশের প্রায় ১৯ হাজার মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রীদের পড়াশোনায় আরও আগ্রহী করে তুলতে উপহার হিসেবে গোলাপি রঙের সাইকেল দেওয়ার পরিকল্পনা রয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, বিদ্যালয়ে মেয়েদের উপস্থিতি ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাদের আত্মবিশ্বাসী করে তুলতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. জাতীয় ঐক্য ধরে রাখতে ৭ নভেম্বরের চেতনা ধারণের আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. এক্সের ভুলে তারেক রহমানের নাম অনুবাদে হয়ে গেল হাসিনা, ক্ষুব্ধ জাপানের বাণিজ্যমন্ত্রী সদ্য. রাজধানীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. মোটরসাইকেলসহ সব চালকের জন্য নতুন নির্দেশনা দিল বিআরটিএ সদ্য. ২০৩০ সালের মধ্যে ঢাকায় দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা সদ্য. ‘জয় বাংলা’সহ কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন সদ্য. বুকে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী সদ্য. ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৩৫ সদ্য. মক্কা প্রতিরক্ষা চুক্তির অনুমোদন দিলো তুরস্কের পার্লামেন্ট সদ্য. মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. জাতীয় ঐক্য ধরে রাখতে ৭ নভেম্বরের চেতনা ধারণের আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. এক্সের ভুলে তারেক রহমানের নাম অনুবাদে হয়ে গেল হাসিনা, ক্ষুব্ধ জাপানের বাণিজ্যমন্ত্রী সদ্য. রাজধানীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. মোটরসাইকেলসহ সব চালকের জন্য নতুন নির্দেশনা দিল বিআরটিএ সদ্য. ২০৩০ সালের মধ্যে ঢাকায় দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা সদ্য. ‘জয় বাংলা’সহ কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন সদ্য. বুকে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী সদ্য. ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৩৫ সদ্য. মক্কা প্রতিরক্ষা চুক্তির অনুমোদন দিলো তুরস্কের পার্লামেন্ট