প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

স
সদ্য সংবাদ ডেস্ক
২ সেপ্টেম্বর, ২০২৬ ০০:৪৪:১৫
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে শিগগিরই প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাতের প্রত্যাশাও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ট্রাম্পের পাঠানো চিঠির বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

চিঠিতে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করেও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও দেশের জনগণের সামনে একটি সম্ভাবনাময় ভবিষ্যৎ রয়েছে।

বাংলাদেশের জনগণের প্রতি নিজের শুভেচ্ছা ও আন্তরিকতার কথাও চিঠিতে উল্লেখ করেন ট্রাম্প। একই সঙ্গে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার গুরুত্বের বিষয়টি তুলে ধরেন তিনি।

যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ট্রাম্প বলেন, এই সিদ্ধান্তের জন্য তিনি সন্তুষ্ট। বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না বলেও প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেন মার্কিন প্রেসিডেন্ট।

চিঠিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ ও মনোযোগের কথাও স্মরণ করেন ট্রাম্প। ভবিষ্যতে এ বিষয়টি তিনি মনে রাখবেন বলে উল্লেখ করেন।

সবশেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্রুত সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সদ্য সংবাদ/এসএস

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. জাতীয় ঐক্য ধরে রাখতে ৭ নভেম্বরের চেতনা ধারণের আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. এক্সের ভুলে তারেক রহমানের নাম অনুবাদে হয়ে গেল হাসিনা, ক্ষুব্ধ জাপানের বাণিজ্যমন্ত্রী সদ্য. রাজধানীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. মোটরসাইকেলসহ সব চালকের জন্য নতুন নির্দেশনা দিল বিআরটিএ সদ্য. ২০৩০ সালের মধ্যে ঢাকায় দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা সদ্য. ‘জয় বাংলা’সহ কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন সদ্য. বুকে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী সদ্য. ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৩৫ সদ্য. মক্কা প্রতিরক্ষা চুক্তির অনুমোদন দিলো তুরস্কের পার্লামেন্ট সদ্য. মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. জাতীয় ঐক্য ধরে রাখতে ৭ নভেম্বরের চেতনা ধারণের আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. এক্সের ভুলে তারেক রহমানের নাম অনুবাদে হয়ে গেল হাসিনা, ক্ষুব্ধ জাপানের বাণিজ্যমন্ত্রী সদ্য. রাজধানীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. মোটরসাইকেলসহ সব চালকের জন্য নতুন নির্দেশনা দিল বিআরটিএ সদ্য. ২০৩০ সালের মধ্যে ঢাকায় দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা সদ্য. ‘জয় বাংলা’সহ কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন সদ্য. বুকে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী সদ্য. ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৩৫ সদ্য. মক্কা প্রতিরক্ষা চুক্তির অনুমোদন দিলো তুরস্কের পার্লামেন্ট