এমপিওভুক্ত শিক্ষকদের নিয়ে বড় সুখবর জানালেন শিক্ষামন্ত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
২ সেপ্টেম্বর, ২০২৬ ০০:৩৪:৪০
ছবি: সংগৃহীত

সরকারের নতুন জাতীয় বেতন কাঠামোর আওতায় এমপিওভুক্ত শিক্ষকদেরও বেতন-ভাতা দেওয়ার কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, নতুন পে-স্কেল অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষকদেরও বেতন দেওয়া হবে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন জাতীয় বেতন স্কেল অনুমোদনের পর এমপিওভুক্ত শিক্ষকদের এই কাঠামোর অন্তর্ভুক্তি নিয়ে শিক্ষকদের মধ্যে নানা আলোচনা ও উদ্বেগ দেখা দিয়েছিল। মন্ত্রীর বক্তব্যের পর সেই অনিশ্চয়তা অনেকটাই কাটবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এর আগে সোমবার মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদন করা হয়। নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের বিদ্যমান ২০টি গ্রেডই রাখা হয়েছে।

অনুমোদিত কাঠামো অনুযায়ী, ২০তম গ্রেডে মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। আর ১ম গ্রেডের নির্ধারিত মূল বেতন হবে ১ লাখ ৫৬ হাজার টাকা।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, নতুন বেতন কাঠামো ২০২৬ সালের ১ জুলাই থেকে পর্যায়ক্রমে কার্যকর করা হবে।

এদিকে নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকদের অন্তর্ভুক্তির বিষয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্যকে ইতিবাচক হিসেবে দেখছেন শিক্ষকরা। দীর্ঘদিন ধরে সরকারি বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন-ভাতা পাওয়ার বিষয়ে যে প্রত্যাশা ছিল, মন্ত্রীর ঘোষণায় তা আরও জোরালো হয়েছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. জাতীয় ঐক্য ধরে রাখতে ৭ নভেম্বরের চেতনা ধারণের আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. এক্সের ভুলে তারেক রহমানের নাম অনুবাদে হয়ে গেল হাসিনা, ক্ষুব্ধ জাপানের বাণিজ্যমন্ত্রী সদ্য. রাজধানীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. মোটরসাইকেলসহ সব চালকের জন্য নতুন নির্দেশনা দিল বিআরটিএ সদ্য. ২০৩০ সালের মধ্যে ঢাকায় দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা সদ্য. ‘জয় বাংলা’সহ কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন সদ্য. বুকে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী সদ্য. ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৩৫ সদ্য. মক্কা প্রতিরক্ষা চুক্তির অনুমোদন দিলো তুরস্কের পার্লামেন্ট সদ্য. মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. জাতীয় ঐক্য ধরে রাখতে ৭ নভেম্বরের চেতনা ধারণের আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. এক্সের ভুলে তারেক রহমানের নাম অনুবাদে হয়ে গেল হাসিনা, ক্ষুব্ধ জাপানের বাণিজ্যমন্ত্রী সদ্য. রাজধানীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. মোটরসাইকেলসহ সব চালকের জন্য নতুন নির্দেশনা দিল বিআরটিএ সদ্য. ২০৩০ সালের মধ্যে ঢাকায় দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা সদ্য. ‘জয় বাংলা’সহ কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন সদ্য. বুকে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী সদ্য. ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৩৫ সদ্য. মক্কা প্রতিরক্ষা চুক্তির অনুমোদন দিলো তুরস্কের পার্লামেন্ট