সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি

স
সদ্য সংবাদ ডেস্ক
১ সেপ্টেম্বর, ২০২৬ ২১:৫৪:১২
সংগৃহীত

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কর্মরত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যদের আয়োজিত শোভাযাত্রাকে কেন্দ্র করে বিএনপিপন্থী আইনজীবীদের দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন এলাকায় এ ঘটনা ঘটে। এতে কিছু সময়ের জন্য আদালত প্রাঙ্গণে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

জানা গেছে, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কর্মরত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা একটি শোভাযাত্রা বের করেন। এ সময় নিয়োগবঞ্চিত দাবি করে আন্দোলন করে আসা বিএনপিপন্থী একদল আইনজীবীর সঙ্গে তাদের বিরোধ তৈরি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়।

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে নিয়োগবঞ্চিত দাবি করা আইনজীবীরা দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে আন্দোলন করে আসছেন। তাদের অভিযোগ, অর্থের বিনিময়ে অনিয়মের মাধ্যমে অ্যাটর্নি কার্যালয়ে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে তারা অ্যাটর্নি জেনারেলের পদত্যাগও দাবি করে আসছেন।

অন্যদিকে, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কর্মরত বিএনপিপন্থী আইনজীবীদের দাবি, একটি মহল পরিকল্পিতভাবে আইন অঙ্গনে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তারা অভিযোগ করেন, আইন অঙ্গনকে অশান্ত করার ষড়যন্ত্রের অংশ হিসেবেই বিভিন্ন কর্মসূচি দেওয়া হচ্ছে।

নিয়োগবঞ্চিত দাবিতে আন্দোলনকারীদের উদ্দেশে তারা বলেন, আইন অঙ্গনে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হলে তা প্রতিহত করা হবে।

এ ঘটনায় মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ও অ্যাটর্নি জেনারেল কার্যালয় এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করে। তবে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. জাতীয় ঐক্য ধরে রাখতে ৭ নভেম্বরের চেতনা ধারণের আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. এক্সের ভুলে তারেক রহমানের নাম অনুবাদে হয়ে গেল হাসিনা, ক্ষুব্ধ জাপানের বাণিজ্যমন্ত্রী সদ্য. রাজধানীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. মোটরসাইকেলসহ সব চালকের জন্য নতুন নির্দেশনা দিল বিআরটিএ সদ্য. ২০৩০ সালের মধ্যে ঢাকায় দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা সদ্য. ‘জয় বাংলা’সহ কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন সদ্য. বুকে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী সদ্য. ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৩৫ সদ্য. মক্কা প্রতিরক্ষা চুক্তির অনুমোদন দিলো তুরস্কের পার্লামেন্ট সদ্য. মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. জাতীয় ঐক্য ধরে রাখতে ৭ নভেম্বরের চেতনা ধারণের আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. এক্সের ভুলে তারেক রহমানের নাম অনুবাদে হয়ে গেল হাসিনা, ক্ষুব্ধ জাপানের বাণিজ্যমন্ত্রী সদ্য. রাজধানীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. মোটরসাইকেলসহ সব চালকের জন্য নতুন নির্দেশনা দিল বিআরটিএ সদ্য. ২০৩০ সালের মধ্যে ঢাকায় দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা সদ্য. ‘জয় বাংলা’সহ কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন সদ্য. বুকে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী সদ্য. ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৩৫ সদ্য. মক্কা প্রতিরক্ষা চুক্তির অনুমোদন দিলো তুরস্কের পার্লামেন্ট