স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ করল ইসি

স
সদ্য সংবাদ ডেস্ক
৩১ আগস্ট, ২০২৬ ২১:১৫:১০
ছবি: সংগৃহীত

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ৩১ জুলাই পর্যন্ত নিবন্ধিত ভোটারদের তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা তালিকায় দেশের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।

সোমবার (৩১ আগস্ট) রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

নতুন তালিকার হিসাব অনুযায়ী, দেশে পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন। নারী ভোটার রয়েছেন ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন ১ হাজার ২৬৭ জন।

ইসি জানিয়েছে, সর্বশেষ হিসাব অনুযায়ী পুরুষ ও নারী ভোটারের সংখ্যার পার্থক্য ২২ লাখ ৪৫ হাজার ৫৫৪ জন। আগের তুলনায় দুই শ্রেণির ভোটারের ব্যবধানও কমেছে।

কমিশনের তথ্য অনুযায়ী, গত ১৪ মে প্রকাশিত প্রাথমিক ভোটার তালিকার পর নতুন করে ৪ লাখ ৫ হাজার ৪০৩ জন ভোটার চূড়ান্ত তালিকায় যুক্ত হয়েছেন।

সংবাদ সম্মেলনে ইসি সচিব জানান, স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতিতে ৩১ জুলাইকে ভিত্তি ধরে ভোটার তালিকা চূড়ান্ত করা হয়েছে। এই সময়সীমার পর যারা নতুন ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন বা ভবিষ্যতে হবেন, তারা বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন নির্বাচনে ভোট দিতে পারবেন না।

তবে ভোটার নিবন্ধন কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি। ভবিষ্যতে কমিশন ভোটার তালিকার কাট-অফ তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নিলে নতুন নিবন্ধিত ভোটারদেরও তালিকায় অন্তর্ভুক্ত করা হতে পারে বলে জানান আখতার আহমেদ।

স্থানীয় সরকার নির্বাচনের তফসিল কবে ঘোষণা করা হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নির্দিষ্ট কোনো তারিখ জানাননি ইসি সচিব। তিনি বলেন, নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি কমিশনের রয়েছে। তফসিল বা সময়সূচি নিয়ে সিদ্ধান্ত হলে তা আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানানো হবে।

এদিকে নির্বাচনে কতগুলো ভোটকেন্দ্র থাকবে, সে বিষয়টিও এখনো চূড়ান্ত হয়নি। কোন স্তরের স্থানীয় সরকার নির্বাচন আগে অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ নাকি সিটি করপোরেশন তার ওপর কেন্দ্রের সংখ্যা নির্ভর করবে বলে জানিয়েছেন ইসি সচিব।

নির্বাচনের পূর্ণাঙ্গ পরিকল্পনা ও তফসিল নির্ধারিত হওয়ার পরই ভোটকেন্দ্রের চূড়ান্ত সংখ্যা জানানো হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

সদ্য সংবাদ/এসএস

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. জাতীয় ঐক্য ধরে রাখতে ৭ নভেম্বরের চেতনা ধারণের আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. এক্সের ভুলে তারেক রহমানের নাম অনুবাদে হয়ে গেল হাসিনা, ক্ষুব্ধ জাপানের বাণিজ্যমন্ত্রী সদ্য. রাজধানীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. মোটরসাইকেলসহ সব চালকের জন্য নতুন নির্দেশনা দিল বিআরটিএ সদ্য. ২০৩০ সালের মধ্যে ঢাকায় দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা সদ্য. ‘জয় বাংলা’সহ কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন সদ্য. বুকে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী সদ্য. ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৩৫ সদ্য. মক্কা প্রতিরক্ষা চুক্তির অনুমোদন দিলো তুরস্কের পার্লামেন্ট সদ্য. মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. জাতীয় ঐক্য ধরে রাখতে ৭ নভেম্বরের চেতনা ধারণের আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. এক্সের ভুলে তারেক রহমানের নাম অনুবাদে হয়ে গেল হাসিনা, ক্ষুব্ধ জাপানের বাণিজ্যমন্ত্রী সদ্য. রাজধানীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. মোটরসাইকেলসহ সব চালকের জন্য নতুন নির্দেশনা দিল বিআরটিএ সদ্য. ২০৩০ সালের মধ্যে ঢাকায় দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা সদ্য. ‘জয় বাংলা’সহ কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন সদ্য. বুকে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী সদ্য. ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৩৫ সদ্য. মক্কা প্রতিরক্ষা চুক্তির অনুমোদন দিলো তুরস্কের পার্লামেন্ট