দারিদ্র্য দূরীকরণে তরুণদের ভূমিকা রাখার আহ্বান সেনাপ্রধানের

স
সদ্য সংবাদ ডেস্ক
৩১ আগস্ট, ২০২৬ ০০:০১:০৬
ছবি: সংগৃহীত

দেশের দারিদ্র্য দূরীকরণ ও মানুষের কল্যাণে তরুণ প্রজন্মকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, ভবিষ্যতে দেশ ও জাতির উন্নয়নে তরুণরাই গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে কাজ করবে।

রোববার সকালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) পশ্চিম ক্যাম্পাসে তিনটি নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

সেনাপ্রধান বলেন, দেশের সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের জন্য কাজ করার আগে শিক্ষার্থীদের নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। এজন্য শিক্ষাজীবন থেকেই শৃঙ্খলা, জ্ঞান ও নৈতিকতার চর্চা জরুরি। নিজেদের দক্ষতা বাড়িয়ে ভবিষ্যতে সমাজ ও দেশের মানুষের পাশে দাঁড়ানোর প্রস্তুতি নিতে হবে শিক্ষার্থীদের।

বিইউপির অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে জেনারেল ওয়াকার-উজ-জামান জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আরও উন্নত শিক্ষার পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী বছরগুলোতে প্রতিষ্ঠানটির শিক্ষার্থী সংখ্যা প্রায় ২ হাজার ৪০০-তে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। নতুন ভবনগুলো শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সহায়ক হবে।

অনুষ্ঠানে শিক্ষা খাতে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন কার্যক্রম ও অবদানের কথাও তুলে ধরেন সেনাপ্রধান।

পরে তিনি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। এরপর বিইউপির পশ্চিম ক্যাম্পাস এবং শিক্ষার্থীদের আবাসিক এলাকা পরিদর্শন করেন তিনি।

সদ্য সংবাদ/এসএস

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. জাতীয় ঐক্য ধরে রাখতে ৭ নভেম্বরের চেতনা ধারণের আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. এক্সের ভুলে তারেক রহমানের নাম অনুবাদে হয়ে গেল হাসিনা, ক্ষুব্ধ জাপানের বাণিজ্যমন্ত্রী সদ্য. রাজধানীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. মোটরসাইকেলসহ সব চালকের জন্য নতুন নির্দেশনা দিল বিআরটিএ সদ্য. ২০৩০ সালের মধ্যে ঢাকায় দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা সদ্য. ‘জয় বাংলা’সহ কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন সদ্য. বুকে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী সদ্য. ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৩৫ সদ্য. মক্কা প্রতিরক্ষা চুক্তির অনুমোদন দিলো তুরস্কের পার্লামেন্ট সদ্য. মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. জাতীয় ঐক্য ধরে রাখতে ৭ নভেম্বরের চেতনা ধারণের আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. এক্সের ভুলে তারেক রহমানের নাম অনুবাদে হয়ে গেল হাসিনা, ক্ষুব্ধ জাপানের বাণিজ্যমন্ত্রী সদ্য. রাজধানীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. মোটরসাইকেলসহ সব চালকের জন্য নতুন নির্দেশনা দিল বিআরটিএ সদ্য. ২০৩০ সালের মধ্যে ঢাকায় দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা সদ্য. ‘জয় বাংলা’সহ কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন সদ্য. বুকে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী সদ্য. ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৩৫ সদ্য. মক্কা প্রতিরক্ষা চুক্তির অনুমোদন দিলো তুরস্কের পার্লামেন্ট