শহীদ ও ভুক্তভোগীদের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী

সদ্য সংবাদ ডেস্ক
২৯ আগস্ট, ২০২৬ ২২:২৬:৩১
ছবি: সংগৃহীত

গণতন্ত্র প্রতিষ্ঠার বিভিন্ন আন্দোলনে যারা জীবন দিয়েছেন কিংবা নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন, তাদের প্রত্যাশা পূরণে বর্তমান সরকার কাজ করে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৯ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে গুম-খুনের শিকার পরিবার এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, যারা দেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নিজেদের জীবন ও ভবিষ্যৎ উৎসর্গ করেছেন, তাদের ত্যাগের মূল্য কোনোভাবেই পুরোপুরি পরিশোধ করা সম্ভব নয়। তবে রাষ্ট্রের সীমিত সামর্থ্যের মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।

গুম-খুনের শিকার এবং জুলাইয়ের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সরকারের দায়িত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, এসব পরিবার একা নয়। সরকার অতীতে তাদের পাশে ছিল, বর্তমানে আছে এবং আগামীতেও সহযোগিতা অব্যাহত রাখবে।

অনুষ্ঠানের আবেগঘন পরিবেশের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আজকের আয়োজনে এমন অনেক মানুষকে স্মরণ করা হচ্ছে, যারা স্বাভাবিকভাবে আজ তাদের পরিবারের সঙ্গে থাকার কথা ছিল। কিন্তু দেশের গণতান্ত্রিক সংগ্রামে তাদের আত্মত্যাগের কারণে তারা আজ অনুপস্থিত।

তিনি বলেন, যারা গুম হয়েছেন বা দীর্ঘদিন ধরে নিখোঁজ রয়েছেন, তারা বর্তমানে কোথায় এবং কী অবস্থায় আছেন, তা একমাত্র আল্লাহই জানেন। তাদের জন্য সবার দোয়া করা উচিত, যাতে মহান আল্লাহ তাদের সর্বোত্তম অবস্থায় রাখেন।

দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের বিভিন্ন পর্যায়ের আত্মত্যাগের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে পরবর্তী সময়ের গণতান্ত্রিক আন্দোলন এবং সর্বশেষ জুলাই গণ-অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন বা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রত্যেকেরই দেশের জন্য একটি প্রত্যাশা ছিল। সেই লক্ষ্য বাস্তবায়ন করাই সরকারের অন্যতম দায়িত্ব।

তারেক রহমান বলেন, বাস্তব পরিস্থিতির কারণে সব উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করা সম্ভব নাও হতে পারে। তবে মানুষের অধিকার ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণে সরকার তার সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহার করবে।

আত্মত্যাগী পরিবারগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের জন্য যারা সবচেয়ে বড় ত্যাগ স্বীকার করেছেন, তাদের পরিবারের সদস্যদের সহযোগিতা ও সমর্থন সরকারের জন্য অনুপ্রেরণার উৎস। তাদের আত্মত্যাগের কারণেই সরকার দায়িত্ব পালনে আরও শক্তি পাচ্ছে।

শহীদ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সরকারের পাশে থাকার পাশাপাশি সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, তাদের সমর্থন সরকারকে দেশের মানুষের প্রত্যাশা পূরণে আরও কার্যকরভাবে কাজ করার সাহস দেবে।

অনুষ্ঠানে গুম-খুনের শিকার এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যরা বক্তব্য দেন। তারা নিজেদের অভিজ্ঞতা, অনুভূতি ও প্রত্যাশার কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।

অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, হাসান শিপলু, সুজাউদ্দৌলা, শাহাদাৎ স্বাধীন, সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক, শাহরিয়ার পামির এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মোকছেদুল মোমিন মিথুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি