সংসদে আসন পুনর্বিন্যাস, প্রধানমন্ত্রীর পাশের আসনে স্বরাষ্ট্রমন্ত্রী

সদ্য সংবাদ ডেস্ক
২৭ আগস্ট, ২০২৬ ২৩:৪৫:১০
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব নেওয়ার পর জাতীয় সংসদে সরকারদলীয় সদস্যদের আসন বিন্যাসে পরিবর্তন আনা হয়েছে। নতুন বিন্যাসে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশের আসনে বসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতেই নতুন আসন বিন্যাস অনুযায়ী নিজ নিজ আসনে বসেন সংসদ সদস্যরা।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশের আসনটিতে বসতেন তৎকালীন সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে তিনি সংসদ থেকে বিদায় নেওয়ায় তার আসনটি এখন স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য নির্ধারণ করা হয়েছে।

সরকারদলীয় প্রথম সারিতেও রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন। নির্ধারিত আসন অনুযায়ী প্রথম সারিতে পর্যায়ক্রমে অবস্থান করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, নারী ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, স্থানীয় সরকার মন্ত্রী আবদুল মঈন খান এবং সেলিমা রহমান।

এ ছাড়া সরকারদলীয় প্রথম সারির আসনগুলোর একটিতে স্থান পেয়েছেন আমান উল্লাহ আমান।

মির্জা ফখরুলের রাষ্ট্রপতি পদে দায়িত্ব গ্রহণের পর সংসদে এটাই নতুন আসন বিন্যাসে প্রথম অধিবেশন। ফলে অধিবেশন শুরুর সময় নতুন বিন্যাসটি সংসদ সদস্যদের পাশাপাশি দর্শনার্থীদেরও নজরে আসে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সদ্য. রোমে বাংলাদেশ বিমানে তেলাপোকা ও ছারপোকার উপদ্রব, অবতরণ স্থগিত করারও হুঁশিয়ারি সদ্য. ডেঙ্গুতে প্রাণ গেল জামায়াত নেতার সদ্য. ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উন্নয়নে মরক্কোর নতুন উদ্যোগ, রাষ্ট্রদূত নিয়োগের সিদ্ধান্ত সদ্য. লংমার্চে বাধা দেবেন না, দেশকে অস্থিতিশীল করবেন না: পরওয়ার সদ্য. আবারও বাড়ল সিগারেটের দাম সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সদ্য. রোমে বাংলাদেশ বিমানে তেলাপোকা ও ছারপোকার উপদ্রব, অবতরণ স্থগিত করারও হুঁশিয়ারি সদ্য. ডেঙ্গুতে প্রাণ গেল জামায়াত নেতার সদ্য. ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উন্নয়নে মরক্কোর নতুন উদ্যোগ, রাষ্ট্রদূত নিয়োগের সিদ্ধান্ত সদ্য. লংমার্চে বাধা দেবেন না, দেশকে অস্থিতিশীল করবেন না: পরওয়ার সদ্য. আবারও বাড়ল সিগারেটের দাম