মক্কা প্যাক্টে যোগদানের প্রস্তাব এলে ইতিবাচক সাড়া দেবে ঢাকা

স
সদ্য সংবাদ ডেস্ক
২৭ আগস্ট, ২০২৬ ২৩:১২:১৭
সংগৃহীত

মক্কা প্যাক্টে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার বিষয়ে সদস্য দেশগুলো আগ্রহ প্রকাশ করলে বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে ঢাকা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদে এ অবস্থানের কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সংসদে সম্পূরক প্রশ্নে রুমিন ফারহানা জানতে চান, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের উদ্যোগে গঠিত মক্কা প্যাক্টে বাংলাদেশ যুক্ত হলে দেশের কী ধরনের সুবিধা হতে পারে এবং বাংলাদেশ এতে যোগ দেবে কি না।

জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে মক্কা প্যাক্টটি তিন দেশের মধ্যে সীমাবদ্ধ। বাংলাদেশকে এতে অন্তর্ভুক্ত করার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রস্তাব আসেনি। ফলে এই মুহূর্তে যোগদানের বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগও তৈরি হয়নি।

তিনি বলেন, ভবিষ্যতে প্যাক্টের সদস্য দেশগুলো বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার বিষয়ে আগ্রহ প্রকাশ করলে ঢাকা বিষয়টি ইতিবাচক দৃষ্টিতে বিবেচনা করবে। একই সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার আগে এর সম্ভাব্য সুবিধা-অসুবিধাসহ সংশ্লিষ্ট সব দিক পর্যালোচনা করা হবে।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মক্কা প্যাক্ট ভবিষ্যতে বিস্তৃত হলে এটিকে মুসলিম বিশ্বের আত্মরক্ষার একটি উদ্যোগ হিসেবে দেখা যেতে পারে। এটি মুসলিম দেশগুলোর পারস্পরিক বিষয় হওয়ায় এ নিয়ে অন্যদের উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ