পিংক বাস চালাতে অস্থায়ীভিত্তিতে নারী চালক খুঁজছে বিআরটিসি

স
সদ্য সংবাদ ডেস্ক
২৭ আগস্ট, ২০২৬ ২২:৪৭:১৭
সংগৃহীত

বিআরটিসির মহিলা বাস সার্ভিস ‘পিংক বাস’ পরিচালনার জন্য অস্থায়ী ভিত্তিতে নারী চালক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট।

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ অথবা জন্মনিবন্ধন সনদ থাকতে হবে। আবেদনকারীর বয়স ২১ থেকে ৩৫ বছরের মধ্যে এবং উচ্চতা কমপক্ষে ৫ ফুট হতে হবে।

চালক পদে প্রার্থীদের ভারী যানবাহন চালানোর লাইসেন্স থাকতে হবে। যাদের বর্তমান লাইসেন্স ভারী লাইসেন্সে রূপান্তরের সব শর্ত পূরণ হয়েছে, তারাও প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

বিআরটিসি জানিয়েছে, আগামী ৩০ ও ৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর- এই তিন দিন সকাল ৯টা থেকে দুপুর ২টার মধ্যে প্রাথমিক নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগ্রহী প্রার্থীদের গাজীপুরে বিআরটিসির কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউটে সশরীরে উপস্থিত হয়ে গাড়ি চালনার পরীক্ষায় অংশ নিতে হবে।

পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ, শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র এবং ড্রাইভিং লাইসেন্স সঙ্গে আনতে হবে। তবে প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় অংশ নেওয়ার জন্য কোনো টিএ বা ডিএ দেওয়া হবে না।

প্রাথমিকভাবে নির্বাচিত নারী চালকদের বিনামূল্যে ভারী যানবাহন চালনার প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের মেয়াদ হবে সাত দিন থেকে সর্বোচ্চ দুই মাস। এ সময়ে প্রশিক্ষণার্থীদের থাকা-খাওয়ার খরচ বহন করবে বিআরটিসি।

প্রশিক্ষণ শেষে রোড পারফরম্যান্স টেস্টে উত্তীর্ণদের প্রচলিত প্রশাসনিক ও আর্থিক বিধিমালা অনুযায়ী দৈনিক মজুরি ভিত্তিতে চালক পদে নিয়োগ দেওয়া হবে। তবে চূড়ান্ত নিয়োগের আগে কোনো ধরনের আর্থিক সুবিধা দেওয়া হবে না।

এ ছাড়া ভবিষ্যতে বিআরটিসির স্থায়ী চালক পদে নিয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় শর্ত পূরণ করলে এসব চালক অগ্রাধিকার পাবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নিয়োগসংক্রান্ত প্রয়োজনে বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট, গাজীপুরের ম্যানেজার ট্রেনিংয়ের সঙ্গে যোগাযোগ করা যাবে। যোগাযোগ নম্বর: ০১৬১৯-৪৫৭২৪৫ (হোয়াটসঅ্যাপ)।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. জাতীয় ঐক্য ধরে রাখতে ৭ নভেম্বরের চেতনা ধারণের আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. এক্সের ভুলে তারেক রহমানের নাম অনুবাদে হয়ে গেল হাসিনা, ক্ষুব্ধ জাপানের বাণিজ্যমন্ত্রী সদ্য. রাজধানীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. মোটরসাইকেলসহ সব চালকের জন্য নতুন নির্দেশনা দিল বিআরটিএ সদ্য. ২০৩০ সালের মধ্যে ঢাকায় দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা সদ্য. ‘জয় বাংলা’সহ কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন সদ্য. বুকে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী সদ্য. ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৩৫ সদ্য. মক্কা প্রতিরক্ষা চুক্তির অনুমোদন দিলো তুরস্কের পার্লামেন্ট সদ্য. মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. জাতীয় ঐক্য ধরে রাখতে ৭ নভেম্বরের চেতনা ধারণের আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. এক্সের ভুলে তারেক রহমানের নাম অনুবাদে হয়ে গেল হাসিনা, ক্ষুব্ধ জাপানের বাণিজ্যমন্ত্রী সদ্য. রাজধানীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. মোটরসাইকেলসহ সব চালকের জন্য নতুন নির্দেশনা দিল বিআরটিএ সদ্য. ২০৩০ সালের মধ্যে ঢাকায় দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা সদ্য. ‘জয় বাংলা’সহ কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন সদ্য. বুকে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী সদ্য. ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৩৫ সদ্য. মক্কা প্রতিরক্ষা চুক্তির অনুমোদন দিলো তুরস্কের পার্লামেন্ট