রাষ্ট্রীয় দায়িত্বে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করার অঙ্গীকার রাষ্ট্রপতির

স
সদ্য সংবাদ ডেস্ক
২৭ আগস্ট, ২০২৬ ২১:১৮:০৪
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রীয় কাজে কোনো রাজনৈতিক পক্ষপাত থাকবে না বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের স্বার্থ ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

বৃহস্পতিবার বঙ্গভবনের দরবার হলে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে প্রথম দরবারে দেওয়া বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের আগে তিনি দলীয় পদ, সংসদ সদস্যের দায়িত্ব এবং মন্ত্রিসভা থেকে সরে এসেছেন। ফলে বর্তমান দায়িত্বে তিনি সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান থেকেই কাজ করতে চান।

রাষ্ট্রপতি জানান, দায়িত্ব পালনের ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দ-অপছন্দ কিংবা কারও প্রতি রাগ বা অনুরাগ কোনোভাবেই প্রভাব ফেলবে না। রাষ্ট্র ও জনগণের স্বার্থই তার কর্মকাণ্ডের মূল বিবেচনা হবে।

বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি দেশের মানুষের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ ধরে রাখতে হবে।

রাষ্ট্রপতি বঙ্গভবনের ঐতিহাসিক গুরুত্বের কথাও তুলে ধরেন। তার ভাষায়, রাষ্ট্রের মর্যাদা ও সার্বভৌমত্বের প্রতীক হিসেবে বঙ্গভবনের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখা প্রত্যেকের দায়িত্ব।

রাষ্ট্রীয় বিভিন্ন কার্যক্রমের গোপনীয়তা রক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও দাপ্তরিক তথ্য যথাযথভাবে সংরক্ষণ করার পাশাপাশি রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয়েও সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেন।

সরকারি অর্থ ও সম্পদের ব্যবহারে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, জনগণের অর্থে রাষ্ট্রের সব ধরনের সুযোগ-সুবিধা পরিচালিত হয়। তাই সরকারি সম্পদের ব্যবহারে স্বচ্ছতা, জবাবদিহি ও দায়িত্বশীলতা নিশ্চিত করা প্রয়োজন।

কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত জীবনেও শৃঙ্খলা ও নৈতিকতার চর্চা করার পরামর্শ দেন রাষ্ট্রপতি। একই সঙ্গে সুন্দর চরিত্র ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

বক্তব্যে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। পাশাপাশি স্বাধীনতা-পরবর্তী রাষ্ট্র গঠনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথাও স্মরণ করেন। দেশের পূর্ববর্তী রাষ্ট্রপতিদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের নিজেদের একটি পরিবারের সদস্য হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার মাধ্যমে কর্মক্ষেত্রের সমস্যা সমাধানের ওপর জোর দেন। ভবিষ্যতেও সবাইকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. জাতীয় ঐক্য ধরে রাখতে ৭ নভেম্বরের চেতনা ধারণের আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. এক্সের ভুলে তারেক রহমানের নাম অনুবাদে হয়ে গেল হাসিনা, ক্ষুব্ধ জাপানের বাণিজ্যমন্ত্রী সদ্য. রাজধানীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. মোটরসাইকেলসহ সব চালকের জন্য নতুন নির্দেশনা দিল বিআরটিএ সদ্য. ২০৩০ সালের মধ্যে ঢাকায় দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা সদ্য. ‘জয় বাংলা’সহ কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন সদ্য. বুকে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী সদ্য. ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৩৫ সদ্য. মক্কা প্রতিরক্ষা চুক্তির অনুমোদন দিলো তুরস্কের পার্লামেন্ট সদ্য. মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. জাতীয় ঐক্য ধরে রাখতে ৭ নভেম্বরের চেতনা ধারণের আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. এক্সের ভুলে তারেক রহমানের নাম অনুবাদে হয়ে গেল হাসিনা, ক্ষুব্ধ জাপানের বাণিজ্যমন্ত্রী সদ্য. রাজধানীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. মোটরসাইকেলসহ সব চালকের জন্য নতুন নির্দেশনা দিল বিআরটিএ সদ্য. ২০৩০ সালের মধ্যে ঢাকায় দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা সদ্য. ‘জয় বাংলা’সহ কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন সদ্য. বুকে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী সদ্য. ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৩৫ সদ্য. মক্কা প্রতিরক্ষা চুক্তির অনুমোদন দিলো তুরস্কের পার্লামেন্ট