ঢাকার ৩ বস্তির উন্নয়নে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগের উদ্যোগ চীনের

স
সদ্য সংবাদ ডেস্ক
২৭ আগস্ট, ২০২৬ ২১:০০:৪৩
ছবি: সংগৃহীত

রাজধানীর কড়াইল, সাততলা ও ভাষানটেক বস্তির বাসিন্দাদের জীবনযাত্রার মান উন্নয়নে বড় ধরনের আবাসন প্রকল্প হাতে নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ প্রকল্প বাস্তবায়নে চীনের কাছে প্রায় ১০ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব দেওয়া হয়েছে। এতে প্রাথমিকভাবে ইতিবাচক সাড়া দিয়েছে চীন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এর আগে মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর বৈঠক হয়।

প্রতিমন্ত্রী জানান, গুলশান ও ঢাকা-১৭ সংসদীয় এলাকার আওতাধীন তিনটি বস্তিতে বিপুলসংখ্যক মানুষ বসবাস করেন। তাদের উচ্ছেদ না করে পরিকল্পিতভাবে আধুনিক আবাসনের আওতায় আনার লক্ষ্যেই প্রকল্পটি প্রস্তাব করা হয়েছে। পর্যায়ক্রমে চীনের অর্থায়নে এর বাস্তবায়ন হবে এবং বর্তমানে বসবাসরত বাসিন্দাদের আবাসনের বিষয়টি নিশ্চিত করা হবে।

শুধু আবাসন নয়, নগর বর্জ্য ব্যবস্থাপনাতেও চীনা বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। আমিনবাজারের ল্যান্ডফিলে জমে থাকা বর্জ্য কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। চীনের একটি প্রতিষ্ঠান সেখানে বর্জ্য থেকে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে যুক্ত করার উদ্যোগ নিয়েছে।

প্রতিমন্ত্রীর তথ্য অনুযায়ী, প্রকল্পটি বাস্তবায়নে প্রায় দেড় বছর সময় লাগতে পারে এবং ২০২৮ সালের আগস্ট-সেপ্টেম্বর নাগাদ উৎপাদিত বিদ্যুৎ গ্রিডে সরবরাহের লক্ষ্য রয়েছে। এ বিষয়ে আগামী ২ সেপ্টেম্বর চীনে বাংলাদেশ, চীন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি সই হওয়ার কথা রয়েছে।

এদিকে রাজধানীর দাশেরকান্দি পয়ঃশোধনাগার নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। বর্তমানে প্রকল্পটির একটি অংশ চালু রয়েছে। বাকি কাজ শেষ করে পূর্ণ সক্ষমতায় নিতে চীনের সহযোগিতা চাওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী ঋণ বা অনুদানের মাধ্যমে অর্থায়নের আগ্রহ দেখিয়েছে দেশটি।

নবায়নযোগ্য জ্বালানি খাতেও সহযোগিতার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। বিশেষ করে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়াতে চীনের বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তা পাওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে অর্থনৈতিক প্রকল্পের পাশাপাশি রাজনৈতিক সম্পর্ক আরও জোরদারের বিষয়টিও উঠে আসে। দুই দেশের রাজনৈতিক দলগুলোর পারস্পরিক যোগাযোগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান মীর শাহে আলম।

অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে মংলা বন্দরের আধুনিকায়নেও চীনের সহযোগিতা পাওয়ার কথা জানানো হয়েছে। পাশাপাশি মংলা ও চট্টগ্রাম বন্দরের মধ্যে কার্যকর যোগাযোগ স্থাপনের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে।

বৈঠক শেষে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের সঙ্গে ভবিষ্যৎ সহযোগিতার পরিধি আরও বিস্তৃত করার বিষয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের পর দ্বিপক্ষীয় সহযোগিতায় নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

রাষ্ট্রদূত জানান, মংলা বন্দর ও তিস্তা প্রকল্পে চীন বাংলাদেশের সঙ্গে কাজ করছে। তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। পাশাপাশি সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা অব্যাহত রয়েছে।

বাংলাদেশের জ্বালানি চাহিদা পূরণে চীনের প্রযুক্তি, বিনিয়োগ ও অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন ইয়াও ওয়েন।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট