বিরোধী দল সংসদে ‘ভাইব’ তৈরির চেষ্টা করছে: চিফ হুইপ

সদ্য সংবাদ ডেস্ক
২৭ আগস্ট, ২০২৬ ২০:১৬:০৩
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের চলমান রাজনৈতিক পরিবেশ নিয়ে মন্তব্য করেছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেছেন, সংসদে বিরোধী দল নিজেদের একটি আলাদা ‘ভাইব’ বা আবহ তৈরি করার চেষ্টা করছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনকে সামনে রেখে সরকারদলীয় সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন চিফ হুইপ।

নূরুল ইসলাম মনি বলেন, বর্তমান সরকার জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধানে প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে কাজ করতে আগ্রহী। এ ক্ষেত্রে সংসদের বিরোধী দলের সহযোগিতা গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

তিনি জানান, জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়ায় বিরোধী দলের প্রতিনিধিদের অংশগ্রহণ প্রত্যাশা করছে সরকার। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার মাধ্যমে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

এদিকে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় অবস্থানের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী ১ সেপ্টেম্বরের কর্মসূচিকে সামনে রেখে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান চিফ হুইপ।

একই সঙ্গে জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানো এবং তাদের পাশে থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সংসদ সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান নূরুল ইসলাম মনি।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. জুলাই যোদ্ধা হাসান ও মাহমুদুল মাদকসহ গ্রেপ্তার সদ্য. নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার সদ্য. ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান সদ্য. আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন জেমস রদ্রিগেজ সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. জুলাই যোদ্ধা হাসান ও মাহমুদুল মাদকসহ গ্রেপ্তার সদ্য. নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার সদ্য. ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান সদ্য. আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন জেমস রদ্রিগেজ