ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে আজ

স
সদ্য সংবাদ ডেস্ক
২৭ আগস্ট, ২০২৬ ১৬:৫০:০৬
সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে আজ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় সংসদের বৈঠক বসার কথা রয়েছে।

অধিবেশনকে কেন্দ্র করে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আইন ও বিল সংসদে উত্থাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এর মধ্যে গুম প্রতিরোধ ও প্রতিকার আইন এবং জাতীয় মানবাধিকার কমিশন আইনসহ কয়েকটি বিল রয়েছে।

এ ছাড়া আজ সংসদীয় স্থায়ী কমিটিগুলো গঠনের বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে। বিভিন্ন মন্ত্রণালয় ও সংসদীয় কার্যক্রমে এসব কমিটির ভূমিকা গুরুত্বপূর্ণ হওয়ায় অধিবেশনের শুরুতেই বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

অধিবেশনে দেশের চলমান বিভিন্ন সমস্যাও আলোচনায় আসতে পারে। বিশেষ করে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের সংকট এবং সারসংকট নিয়ে সংসদ সদস্যরা আলোচনা করতে পারেন।

তবে অধিবেশনটি কত দিন চলবে, সে বিষয়ে সিদ্ধান্ত হবে অধিবেশন শুরুর আগে কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে। বৈঠকে সংসদের কার্যক্রমের সময়সূচি ও আলোচ্য বিষয় নিয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে সংসদের অধিবেশন ঘিরে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংসদ এলাকা এবং এর সংলগ্ন এলাকায় সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

অধিবেশন চলাকালে সংসদ ভবন ও এর আশপাশে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. জাতীয় ঐক্য ধরে রাখতে ৭ নভেম্বরের চেতনা ধারণের আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. এক্সের ভুলে তারেক রহমানের নাম অনুবাদে হয়ে গেল হাসিনা, ক্ষুব্ধ জাপানের বাণিজ্যমন্ত্রী সদ্য. রাজধানীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. মোটরসাইকেলসহ সব চালকের জন্য নতুন নির্দেশনা দিল বিআরটিএ সদ্য. ২০৩০ সালের মধ্যে ঢাকায় দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা সদ্য. ‘জয় বাংলা’সহ কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন সদ্য. বুকে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী সদ্য. ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৩৫ সদ্য. মক্কা প্রতিরক্ষা চুক্তির অনুমোদন দিলো তুরস্কের পার্লামেন্ট সদ্য. মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. জাতীয় ঐক্য ধরে রাখতে ৭ নভেম্বরের চেতনা ধারণের আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. এক্সের ভুলে তারেক রহমানের নাম অনুবাদে হয়ে গেল হাসিনা, ক্ষুব্ধ জাপানের বাণিজ্যমন্ত্রী সদ্য. রাজধানীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. মোটরসাইকেলসহ সব চালকের জন্য নতুন নির্দেশনা দিল বিআরটিএ সদ্য. ২০৩০ সালের মধ্যে ঢাকায় দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা সদ্য. ‘জয় বাংলা’সহ কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন সদ্য. বুকে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী সদ্য. ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৩৫ সদ্য. মক্কা প্রতিরক্ষা চুক্তির অনুমোদন দিলো তুরস্কের পার্লামেন্ট