নেপালের আকস্মিক বন্যায় প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর গভীর শোক

স
সদ্য সংবাদ ডেস্ক
২৭ আগস্ট, ২০২৬ ১৬:৩৭:২৩
সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর শোক জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দুর্যোগ মোকাবিলায় নেপালের পাশে থাকার পাশাপাশি উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছে বাংলাদেশ।

বুধবার (২৬ আগস্ট) নেপালের বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসের পর হতাহতের ঘটনা ঘটে। এতে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে নিখোঁজ রয়েছেন আরও কয়েকশ মানুষ। তাদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক পর্যটকও রয়েছেন।

প্রধানমন্ত্রীর শোকবার্তায় বলা হয়, নেপালের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় বাংলাদেশের মানুষ গভীরভাবে মর্মাহত। বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশাপাশি নিখোঁজদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

বার্তায় আরও বলা হয়, নেপালের বর্তমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। নিখোঁজদের মধ্যে অনেকে প্রাণ হারিয়ে থাকতে পারেন- এমন আশঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, এই সংকটময় সময়ে নেপালের সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের পূর্ণ সংহতি রয়েছে। দুর্যোগে নিহতদের আত্মার শান্তি কামনা এবং নিখোঁজদের দ্রুত সন্ধান পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে। একই সঙ্গে আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত হওয়ার আশা প্রকাশ করা হয়।

প্রয়োজনে নেপালের উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে বাংলাদেশের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেওয়ার প্রস্তুতির কথাও জানানো হয়েছে।

এদিকে বন্যা ও ভূমিধসে নেপালের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্গম এলাকায় যোগাযোগব্যবস্থা ব্যাহত হওয়ায় উদ্ধারকাজেও নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। নিখোঁজদের সন্ধানে সেনাবাহিনী, নিরাপত্তা বাহিনী ও বিভিন্ন উদ্ধারকারী দল কাজ চালিয়ে যাচ্ছে।

উদ্ধার অভিযান যত এগোচ্ছে, ততই দুর্গত এলাকার ক্ষয়ক্ষতির চিত্র সামনে আসছে। নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. জাতীয় ঐক্য ধরে রাখতে ৭ নভেম্বরের চেতনা ধারণের আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. এক্সের ভুলে তারেক রহমানের নাম অনুবাদে হয়ে গেল হাসিনা, ক্ষুব্ধ জাপানের বাণিজ্যমন্ত্রী সদ্য. রাজধানীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. মোটরসাইকেলসহ সব চালকের জন্য নতুন নির্দেশনা দিল বিআরটিএ সদ্য. ২০৩০ সালের মধ্যে ঢাকায় দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা সদ্য. ‘জয় বাংলা’সহ কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন সদ্য. বুকে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী সদ্য. ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৩৫ সদ্য. মক্কা প্রতিরক্ষা চুক্তির অনুমোদন দিলো তুরস্কের পার্লামেন্ট সদ্য. মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. জাতীয় ঐক্য ধরে রাখতে ৭ নভেম্বরের চেতনা ধারণের আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. এক্সের ভুলে তারেক রহমানের নাম অনুবাদে হয়ে গেল হাসিনা, ক্ষুব্ধ জাপানের বাণিজ্যমন্ত্রী সদ্য. রাজধানীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. মোটরসাইকেলসহ সব চালকের জন্য নতুন নির্দেশনা দিল বিআরটিএ সদ্য. ২০৩০ সালের মধ্যে ঢাকায় দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা সদ্য. ‘জয় বাংলা’সহ কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন সদ্য. বুকে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী সদ্য. ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৩৫ সদ্য. মক্কা প্রতিরক্ষা চুক্তির অনুমোদন দিলো তুরস্কের পার্লামেন্ট