সরকারের দায়িত্ব নেওয়ার পর ৬ মাসে কোনো অপরাধই বিচারের বাইরে থাকেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
২৬ আগস্ট, ২০২৬ ২১:২১:২৭
সংগৃহীত

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গত ছয় মাসে সংঘটিত অপরাধের ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর ভাষ্য, কোনো ঘটনাই বিচারিক প্রক্রিয়ার বাইরে থাকেনি।

বুধবার (২৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার দায়িত্ব নেওয়ার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে যে মনোবলহীনতা ছিল, তা কাটিয়ে ওঠার চেষ্টা করা হয়েছে। বর্তমানে পুলিশসহ সংশ্লিষ্ট বাহিনীগুলো অপরাধ নিয়ন্ত্রণে সক্রিয়ভাবে কাজ করছে।

রংপুরের সাম্প্রতিক হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ঘটনার পর যৌক্তিক সময়ের মধ্যেই সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হয়েছে। রামিসা হত্যাকাণ্ডসহ আলোচিত বিভিন্ন অপরাধের ক্ষেত্রেও আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, স্বল্প সময়ের মধ্যে বিচারিক কার্যক্রম এগিয়ে নিতে সরকার সহযোগিতা করছে। তবে ছয় মাসের মতো অল্প সময়ে এর চেয়ে বেশি কিছু প্রত্যাশা করা সমীচীন হবে না।

পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব করার প্রতিশ্রুতি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে আইনি কাঠামোয় প্রয়োজনীয় পরিবর্তন আনা হচ্ছে। একই সঙ্গে অপরাধ দমনে ‘দুষ্টের দমন, শিষ্টের পালন’ নীতি অনুসরণ করা হচ্ছে।

তিনি বলেন, রাতারাতি আইনশৃঙ্খলা পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব নয়। ধাপে ধাপে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে জনগণের প্রত্যাশা অনুযায়ী পরিস্থিতির উন্নতি করা হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার আশাবাদ ব্যক্ত করে তিনি জনগণকে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।

ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী মহানবী হজরত মুহাম্মদ (সা.)- এর জীবন ও আদর্শ অনুসরণের ওপর গুরুত্ব দেন। ন্যায়, শান্তি, সাম্য ও শৃঙ্খলার ভিত্তিতে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে পরিবর্তন আনার আহ্বান জানান তিনি।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. জাতীয় ঐক্য ধরে রাখতে ৭ নভেম্বরের চেতনা ধারণের আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. এক্সের ভুলে তারেক রহমানের নাম অনুবাদে হয়ে গেল হাসিনা, ক্ষুব্ধ জাপানের বাণিজ্যমন্ত্রী সদ্য. রাজধানীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. মোটরসাইকেলসহ সব চালকের জন্য নতুন নির্দেশনা দিল বিআরটিএ সদ্য. ২০৩০ সালের মধ্যে ঢাকায় দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা সদ্য. ‘জয় বাংলা’সহ কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন সদ্য. বুকে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী সদ্য. ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৩৫ সদ্য. মক্কা প্রতিরক্ষা চুক্তির অনুমোদন দিলো তুরস্কের পার্লামেন্ট সদ্য. মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. জাতীয় ঐক্য ধরে রাখতে ৭ নভেম্বরের চেতনা ধারণের আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. এক্সের ভুলে তারেক রহমানের নাম অনুবাদে হয়ে গেল হাসিনা, ক্ষুব্ধ জাপানের বাণিজ্যমন্ত্রী সদ্য. রাজধানীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. মোটরসাইকেলসহ সব চালকের জন্য নতুন নির্দেশনা দিল বিআরটিএ সদ্য. ২০৩০ সালের মধ্যে ঢাকায় দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা সদ্য. ‘জয় বাংলা’সহ কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন সদ্য. বুকে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী সদ্য. ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৩৫ সদ্য. মক্কা প্রতিরক্ষা চুক্তির অনুমোদন দিলো তুরস্কের পার্লামেন্ট