দুর্নীতি দমন কমিশনে (দুদক) প্রশাসনিক পর্যায়ে পরিবর্তন আনা হয়েছে। সংস্থাটির তিন কর্মকর্তাকে নতুন দায়িত্বে বদলি ও অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুদকের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালক মোহাম্মদ নাজমুল হাসানের স্বাক্ষর করা পৃথক আদেশে এসব সিদ্ধান্ত জানানো হয়।
আদেশ অনুযায়ী, মহাপরিচালক মো. মোজাম্মেল হককে মানিলন্ডারিং বিভাগের দায়িত্ব থেকে সরিয়ে প্রতিরোধ বিভাগের মহাপরিচালক করা হয়েছে।
অন্যদিকে, মহাপরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী বিশেষ তদন্ত বিভাগের দায়িত্বে বহাল থাকছেন। এর পাশাপাশি তাকে অতিরিক্ত হিসেবে মানিলন্ডারিং বিভাগের দায়িত্বও দেওয়া হয়েছে।
এ ছাড়া পরিচালক দাউদ হোসেন চৌধুরীর দায়িত্বেও পরিবর্তন আনা হয়েছে। এতদিন অর্থ ও হিসাব বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা এই কর্মকর্তাকে এখন দৈনিক ও সাম্প্রতিক অভিযোগ সেলে পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।
দুদকের আদেশে বলা হয়েছে, জনস্বার্থে নেওয়া এসব সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
সদ্য সংবাদ/এসএস