চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ, প্রস্তুত খসড়া চুক্তি

স
সদ্য সংবাদ ডেস্ক
২৫ আগস্ট, ২০২৬ ২২:২০:০০
সংগৃহীত

চীনের তৈরি জে-১০সিই যুদ্ধবিমান সংগ্রহের প্রক্রিয়ায় বাংলাদেশ উল্লেখযোগ্যভাবে এগিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। এ বিষয়ে একটি খসড়া চুক্তিপত্রও প্রস্তুত করা হয়েছে বলে জানান তিনি।

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে যুদ্ধবিমান কেনার পরিকল্পনা নিয়ে কথা বলেন তথ্য উপদেষ্টা।

জাহেদ উর রহমান বলেন, আধুনিক যুদ্ধবিমান সংগ্রহের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এ ক্ষেত্রে চীনের জে-১০সিই যুদ্ধবিমানের দিকে বিশেষভাবে নজর দেওয়া হয়েছে। এরই মধ্যে এ বিষয়ে খসড়া চুক্তিপত্র প্রস্তুতের কাজ এগিয়েছে।

তিনি বলেন, সাম্প্রতিক একটি যুদ্ধ পরিস্থিতিতে চীনের তৈরি জে-১০ যুদ্ধবিমানের কার্যকারিতা নিয়ে আলোচনা হয়েছে। ভারত-পাকিস্তান সংঘাতের সময় এই যুদ্ধবিমান ব্যবহারের বিষয়টি সামনে এসেছে বলেও উল্লেখ করেন তিনি।

তথ্য উপদেষ্টার ভাষ্য, আধুনিক বহুমুখী যুদ্ধবিমান হিসেবে জে-১০সিইর সক্ষমতা বিবেচনা করেই বাংলাদেশ বিষয়টি নিয়ে আগ্রহ দেখাচ্ছে। যুদ্ধ পরিস্থিতিতে এর পারফরম্যান্সও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অন্যতম বিবেচ্য বিষয় বলে জানান তিনি।

যুদ্ধবিমান কেনার সম্ভাব্য ব্যয় প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, একই ধরনের সক্ষমতার ইউরোপীয় যুদ্ধবিমানের তুলনায় চীনা যুদ্ধবিমানের দাম তুলনামূলকভাবে কম। ফলে সক্ষমতা ও ব্যয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে জে-১০সিই বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বিকল্প হতে পারে।

তিনি আরও জানান, যুদ্ধবিমান সংগ্রহের প্রক্রিয়া এখনো চলমান। তবে চীনের জে-১০সিই কেনার বিষয়ে বাংলাদেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছে বলে আশাবাদ প্রকাশ করেন তিনি।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ