আগামী জুলাইয়ের মধ্যেই স্থানীয় সরকারের ৫ নির্বাচন সম্পন্ন হবে: প্রতিমন্ত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
২৫ আগস্ট, ২০২৬ ১৮:৪৭:২৬
সংগৃহীত

আগামী বছরের জুলাইয়ের মধ্যে স্থানীয় সরকারের পাঁচ স্তরের নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি করপোরেশনের নির্বাচন এই সময়ের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিষ্টিয়ান ব্রিক্স মোলারের সঙ্গে বৈঠক করেন প্রতিমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা হবে। তবে নির্বাচন আয়োজনের সুনির্দিষ্ট সময়সূচি ও তফসিল নির্ধারণের এখতিয়ার নির্বাচন কমিশনের। কমিশনই নির্বাচনের তারিখ চূড়ান্ত করবে।

তিনি জানান, স্থানীয় সরকার ব্যবস্থার পাঁচটি স্তরের নির্বাচন নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার বিষয়ে সরকারের পরিকল্পনা রয়েছে। এ নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করেই পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

এদিকে ডেনমার্কের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে ঢাকার পানি সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে সহযোগিতার বিষয়েও আলোচনা হয়েছে। রাজধানীর পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়নে ডেনমার্ক সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।

বৈঠকে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য ডেনমার্কের সহায়তার বিষয়টিও উঠে আসে। প্রতিমন্ত্রীর তথ্য অনুযায়ী, রোহিঙ্গাদের সহায়তায় ১০০ কোটি টাকা দেওয়ার কথা জানিয়েছে দেশটি।

স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়ন, পানি সরবরাহ ও রোহিঙ্গা সহায়তাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও ডেনমার্কের সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে বৈঠকে আলোচনা হয়।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. জাতীয় ঐক্য ধরে রাখতে ৭ নভেম্বরের চেতনা ধারণের আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. এক্সের ভুলে তারেক রহমানের নাম অনুবাদে হয়ে গেল হাসিনা, ক্ষুব্ধ জাপানের বাণিজ্যমন্ত্রী সদ্য. রাজধানীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. মোটরসাইকেলসহ সব চালকের জন্য নতুন নির্দেশনা দিল বিআরটিএ সদ্য. ২০৩০ সালের মধ্যে ঢাকায় দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা সদ্য. ‘জয় বাংলা’সহ কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন সদ্য. বুকে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী সদ্য. ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৩৫ সদ্য. মক্কা প্রতিরক্ষা চুক্তির অনুমোদন দিলো তুরস্কের পার্লামেন্ট সদ্য. মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. জাতীয় ঐক্য ধরে রাখতে ৭ নভেম্বরের চেতনা ধারণের আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. এক্সের ভুলে তারেক রহমানের নাম অনুবাদে হয়ে গেল হাসিনা, ক্ষুব্ধ জাপানের বাণিজ্যমন্ত্রী সদ্য. রাজধানীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. মোটরসাইকেলসহ সব চালকের জন্য নতুন নির্দেশনা দিল বিআরটিএ সদ্য. ২০৩০ সালের মধ্যে ঢাকায় দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা সদ্য. ‘জয় বাংলা’সহ কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন সদ্য. বুকে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী সদ্য. ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৩৫ সদ্য. মক্কা প্রতিরক্ষা চুক্তির অনুমোদন দিলো তুরস্কের পার্লামেন্ট