রাজনীতি নিজের মতো চলুক, আমরা ব্যবসায়িক সম্পর্ক এগিয়ে নেই: দীনেশ ত্রিবেদী

স
সদ্য সংবাদ ডেস্ক
২৪ আগস্ট, ২০২৬ ১৯:৪৬:০০
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও ভারতের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, রাজনৈতিক বিষয়গুলো নিজস্ব গতিতে চলবে, তবে দুই দেশের মানুষের স্বার্থে ব্যবসা-বাণিজ্য আরও বাড়ানো প্রয়োজন।

সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ভারতীয় হাইকমিশনার।

দীনেশ ত্রিবেদী বলেন, সাধারণ মানুষের প্রধান চাহিদা হলো কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা, উন্নত যোগাযোগব্যবস্থা ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ। এসব ক্ষেত্রে অগ্রগতি নিশ্চিত করতে অর্থনৈতিক সহযোগিতা ও বাণিজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বাংলাদেশ-ভারত সম্পর্কের রাজনৈতিক ও অর্থনৈতিক- দুটি দিক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক ইস্যু ও মতপার্থক্য থাকতেই পারে। তবে দুই দেশের সাধারণ মানুষ মূলত উন্নয়ন ও স্থিতিশীলতা চায়।

দুই দেশের পারস্পরিক নির্ভরশীলতাকে দীর্ঘমেয়াদি সম্পর্কের ভিত্তি হিসেবে উল্লেখ করে ভারতীয় হাইকমিশনার বলেন, একে অপরের সঙ্গে অর্থনৈতিকভাবে সম্পৃক্ততা বাড়লে উভয় দেশই লাভবান হবে। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এমন একটি সম্পর্ক গড়ে তোলা সম্ভব, যা দুই দেশের মানুষের জন্য সুফল বয়ে আনবে।

তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষার বিষয়টিও গুরুত্ব দিয়ে তুলে ধরেন দীনেশ ত্রিবেদী। বাংলাদেশ ও ভারত- উভয় দেশেই তরুণ জনগোষ্ঠীর সংখ্যা উল্লেখযোগ্য উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতের যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তরুণদের কর্মসংস্থান, সম্ভাবনা ও প্রত্যাশাকে বিবেচনায় রাখা প্রয়োজন।

শান্তি ও সমৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সাধারণ মানুষের বড় কোনো চাওয়া নেই; তারা শান্তিপূর্ণ পরিবেশে উন্নত জীবনযাপন করতে চায়। শান্তি নিশ্চিত করা গেলে অর্থনৈতিক সমৃদ্ধির পথও সহজ হয়।

বাংলাদেশ ও ভারতের তৈরি পোশাক খাতেও যৌথভাবে উৎপাদন ও সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে বলে মন্তব্য করেন ভারতীয় হাইকমিশনার।

দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ প্রসঙ্গে দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশ ও ভারত উভয়ই স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। কোনো দেশই বড় বা ছোট নয়; পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়া প্রয়োজন।

তিনি বলেন, ব্যবসায়িক সম্পর্ক এগিয়ে নিতে হবে, রাজনীতি তার নিজস্ব পথে চলবে। দুই দেশের সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে সরকারগুলোর একসঙ্গে কাজ করার প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট