গ্যাস আমদানির নামে ১৭ বছর লুটপাট হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব

সদ্য সংবাদ ডেস্ক
২৪ আগস্ট, ২০২৬ ১৮:৫৬:৩৩
ছবি: সংগৃহীত

দেশে বিদ্যুৎ সংকটের অন্যতম কারণ হিসেবে গ্যাসের আমদানিনির্ভরতাকে দায়ী করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ মো. ছালেহ (শিবলী)। তার অভিযোগ, গত ১৭ বছরে গ্যাস আমদানির নামে বিপুল অর্থ লুটপাট করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) বিকেলে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রেস সচিব বলেন, দেশে পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন না হওয়ার পেছনে গ্যাসের সংকট বড় কারণ। দীর্ঘদিন ধরে গ্যাস আমদানির ওপর নির্ভরতা তৈরি করা হয়েছে। এতে দেশের অর্থনীতির ওপর চাপ বেড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

শিগগিরই তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার এ সংকট মোকাবিলায় কার্যকর উদ্যোগ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন শিবলী।

তিনি বলেন, গ্যাসের আমদানিনির্ভরতা কমিয়ে দেশের নিজস্ব উৎস থেকে উৎপাদন বাড়ানো গেলে বিদ্যুৎ খাতে সংকট অনেকটাই দূর করা সম্ভব হবে। এ জন্য দেশীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

দেশের উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। শিক্ষার্থী, শিক্ষক, ক্রীড়াবিদ, ব্যবসায়ী, কৃষক ও চিকিৎসকসহ বিভিন্ন পেশার মানুষের জন্য আলাদা পরিকল্পনা রয়েছে।

বিএনপির চেয়ারম্যানের দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, মানুষের মৌলিক চাহিদা পূরণ এবং দেশের সামগ্রিক উন্নয়নে নেওয়া পরিকল্পনাগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। এ জন্য জনগণকে কিছুটা ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

সুধী সমাবেশে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছ, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. নতুন দুজনই প্রকৃত আসামি, র‍্যাবের গ্রেপ্তার ৩ জনের সংশ্লিষ্টতা নেই: ডিবি সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা সদ্য. সার্জেন্ট সৌরভের বদলিতে আক্ষেপ, মেনে নিতে পারছেন না শ্রীপুরবাসী সদ্য. প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ১২ মাসের ১২টি জীবনঘনিষ্ঠ থিম: ববি হাজ্জাজ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. নতুন দুজনই প্রকৃত আসামি, র‍্যাবের গ্রেপ্তার ৩ জনের সংশ্লিষ্টতা নেই: ডিবি সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা সদ্য. সার্জেন্ট সৌরভের বদলিতে আক্ষেপ, মেনে নিতে পারছেন না শ্রীপুরবাসী সদ্য. প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ১২ মাসের ১২টি জীবনঘনিষ্ঠ থিম: ববি হাজ্জাজ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন