দাবি আদায়ে শিক্ষক-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

স
সদ্য সংবাদ ডেস্ক
২৪ আগস্ট, ২০২৬ ১৭:২৮:৩৬
ছবি: সংগৃহীত

নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার দাবিতে রাজধানীতে অবস্থান ও মানববন্ধন কর্মসূচি শুরু করেছেন শিক্ষক-কর্মচারীরা।

সোমবার (২৪ আগস্ট) সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হয়ে দাবি আদায়ের পক্ষে কর্মসূচি পালন করছেন তারা।

বাংলাদেশ নন-এমপিও (বেতন-বিহীন) শিক্ষক-কর্মচারী পরিষদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচি চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। কর্মসূচিকে কেন্দ্র করে নির্ধারিত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সংগঠনটির পক্ষ থেকে গত ২৩ আগস্ট কর্মসূচি পালনের অনুমতি চেয়ে আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে ২১টি শর্তে কর্মসূচির অনুমোদন দেয় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (অপারেশনস) মো. মাহবুব হোসেন কামালের সই করা অনুমতিপত্রে নির্ধারিত স্থান ও সময়ের মধ্যে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

অনুমতিপত্র অনুযায়ী, শহীদ মিনারের নির্ধারিত এলাকার বাইরে কর্মসূচি নেওয়া যাবে না। একই সঙ্গে সময়সীমার মধ্যেই কর্মসূচি শেষ করতে হবে। কোনো ধরনের উসকানিমূলক বক্তব্য, ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন প্রচার কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে-এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলা হয়েছে।

কর্মসূচিতে মাদকদ্রব্য ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি জননিরাপত্তা ও সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়, এমন কোনো কার্যক্রম না করার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের দেওয়া নির্দেশনা মেনে চলার পাশাপাশি মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিদের গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও আয়োজকদের নিজস্ব উদ্যোগে করতে বলা হয়েছে।

পুলিশ জানিয়েছে, কর্মসূচির কারণে যাতে সাধারণ মানুষের চলাচল ব্যাহত না হয়, সে বিষয়েও আয়োজকদের সতর্ক থাকতে হবে। নির্ধারিত স্থানের বাইরে কাউকে মানববন্ধন বা অবস্থান কর্মসূচিতে অংশ নিতে দেওয়া যাবে না।

শিক্ষক-কর্মচারীদের দাবি, দীর্ঘদিন ধরে বেতন-ভাতা ছাড়াই নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানে দায়িত্ব পালন করছেন তারা। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত হলে শিক্ষক-কর্মচারীদের আর্থিক অনিশ্চয়তা কমবে। তাই দ্রুত প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত করার দাবিতেই রাজপথে নেমেছেন তারা।

আয়োজকরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করতে চান তারা।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. জাতীয় ঐক্য ধরে রাখতে ৭ নভেম্বরের চেতনা ধারণের আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. এক্সের ভুলে তারেক রহমানের নাম অনুবাদে হয়ে গেল হাসিনা, ক্ষুব্ধ জাপানের বাণিজ্যমন্ত্রী সদ্য. রাজধানীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. মোটরসাইকেলসহ সব চালকের জন্য নতুন নির্দেশনা দিল বিআরটিএ সদ্য. ২০৩০ সালের মধ্যে ঢাকায় দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা সদ্য. ‘জয় বাংলা’সহ কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন সদ্য. বুকে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী সদ্য. ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৩৫ সদ্য. মক্কা প্রতিরক্ষা চুক্তির অনুমোদন দিলো তুরস্কের পার্লামেন্ট সদ্য. মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. জাতীয় ঐক্য ধরে রাখতে ৭ নভেম্বরের চেতনা ধারণের আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. এক্সের ভুলে তারেক রহমানের নাম অনুবাদে হয়ে গেল হাসিনা, ক্ষুব্ধ জাপানের বাণিজ্যমন্ত্রী সদ্য. রাজধানীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. মোটরসাইকেলসহ সব চালকের জন্য নতুন নির্দেশনা দিল বিআরটিএ সদ্য. ২০৩০ সালের মধ্যে ঢাকায় দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা সদ্য. ‘জয় বাংলা’সহ কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন সদ্য. বুকে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী সদ্য. ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৩৫ সদ্য. মক্কা প্রতিরক্ষা চুক্তির অনুমোদন দিলো তুরস্কের পার্লামেন্ট