নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ভারতের রাষ্ট্রপতি

স
সদ্য সংবাদ ডেস্ক
২২ আগস্ট, ২০২৬ ১৮:২২:৪৮
ছবি: সংগৃহীত

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

অভিনন্দন বার্তায় ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশের নতুন রাষ্ট্রপতির দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন। মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক ও জনসেবামূলক অভিজ্ঞতা রাষ্ট্রপতি হিসেবে তার দায়িত্ব পালনে সহায়ক হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

দ্রৌপদী মুর্মু বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্কের ভিত্তি দুই দেশের অভিন্ন ইতিহাস, সংস্কৃতি এবং পারস্পরিক বন্ধুত্ব। সময়ের সঙ্গে প্রতিবেশী দুই দেশের সহযোগিতার ক্ষেত্রও বিস্তৃত হয়েছে।

দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরে তিনি জানান, জ্বালানি, প্রযুক্তি, যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা ও যুব উন্নয়নসহ নানা ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত রয়েছে।

বাংলাদেশ-ভারত অংশীদারত্বকে আরও এগিয়ে নিতে নতুন রাষ্ট্রপতির সঙ্গে কাজ করার আগ্রহের কথাও জানান ভারতের রাষ্ট্রপতি। ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার পরিধি আরও বাড়বে বলে প্রত্যাশা করেন তিনি।

অভিনন্দন বার্তার শেষাংশে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, সুখ ও সফলতার জন্য শুভকামনা জানান দ্রৌপদী মুর্মু। পাশাপাশি বাংলাদেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন তিনি।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. জাতীয় ঐক্য ধরে রাখতে ৭ নভেম্বরের চেতনা ধারণের আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. এক্সের ভুলে তারেক রহমানের নাম অনুবাদে হয়ে গেল হাসিনা, ক্ষুব্ধ জাপানের বাণিজ্যমন্ত্রী সদ্য. রাজধানীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. মোটরসাইকেলসহ সব চালকের জন্য নতুন নির্দেশনা দিল বিআরটিএ সদ্য. ২০৩০ সালের মধ্যে ঢাকায় দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা সদ্য. ‘জয় বাংলা’সহ কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন সদ্য. বুকে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী সদ্য. ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৩৫ সদ্য. মক্কা প্রতিরক্ষা চুক্তির অনুমোদন দিলো তুরস্কের পার্লামেন্ট সদ্য. মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. জাতীয় ঐক্য ধরে রাখতে ৭ নভেম্বরের চেতনা ধারণের আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. এক্সের ভুলে তারেক রহমানের নাম অনুবাদে হয়ে গেল হাসিনা, ক্ষুব্ধ জাপানের বাণিজ্যমন্ত্রী সদ্য. রাজধানীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. মোটরসাইকেলসহ সব চালকের জন্য নতুন নির্দেশনা দিল বিআরটিএ সদ্য. ২০৩০ সালের মধ্যে ঢাকায় দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা সদ্য. ‘জয় বাংলা’সহ কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন সদ্য. বুকে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী সদ্য. ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৩৫ সদ্য. মক্কা প্রতিরক্ষা চুক্তির অনুমোদন দিলো তুরস্কের পার্লামেন্ট