জাতীয় স্মৃতিসৌধে ‘উদয়পদ্ম’ গাছের চারা রোপণ করলেন রাষ্ট্রপতি

সদ্য সংবাদ ডেস্ক
২২ আগস্ট, ২০২৬ ১৮:১২:৩১
ছবি: সংগৃহীত

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে স্মৃতিসৌধের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

পুষ্পস্তবক অর্পণের পর রাষ্ট্রপতি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এসময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। বিউগলে বাজানো হয় করুণ সুর।

শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং সেখানে তার অনুভূতি লিপিবদ্ধ করেন। পরে স্মৃতিসৌধ প্রাঙ্গণে ‘উদয়পদ্ম’ গাছের একটি চারা রোপণ করেন তিনি।

চারা রোপণ শেষে রাষ্ট্রপতি পরিবেশ সংরক্ষণ এবং স্মৃতিসৌধ প্রাঙ্গণের সৌন্দর্য বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রপতির আগমন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় নেয়া হয় কঠোর নিরাপত্তাব্যবস্থা। শুক্রবার (২২ আগস্ট) রাত থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের টহল ও নজরদারি বাড়ানো হয়। একই সঙ্গে ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহন চলাচলেও বিশেষ ট্রাফিক নিয়ন্ত্রণ করা হয়।

স্মৃতিসৌধে সব আনুষ্ঠানিকতা শেষে সকাল ১০টা ৩৬ মিনিটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. জাবিতে র‍্যাগিংয়ের দুই ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা সদ্য. নতুন দুজনই প্রকৃত আসামি, র‍্যাবের গ্রেপ্তার ৩ জনের সংশ্লিষ্টতা নেই: ডিবি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. জাবিতে র‍্যাগিংয়ের দুই ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা সদ্য. নতুন দুজনই প্রকৃত আসামি, র‍্যাবের গ্রেপ্তার ৩ জনের সংশ্লিষ্টতা নেই: ডিবি