প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় নতুন করে যুক্ত হয়ে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে আয়োজিত শপথ অনুষ্ঠানে তিনি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে শপথবাক্য পাঠ করান।
মন্ত্রিসভা সম্প্রসারণের অংশ হিসেবে শামীম কায়সার লিংকনকে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন দায়িত্বের মাধ্যমে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রমে মন্ত্রীর সঙ্গে প্রতিমন্ত্রী হিসেবে যুক্ত হলেন তিনি।
বর্তমানে ধর্ম মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ মন্ত্রীর দায়িত্বে রয়েছেন কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ)। নতুন এই নিয়োগের আগে মন্ত্রণালয়টিতে কোনো প্রতিমন্ত্রী ছিলেন না।
শামীম কায়সার লিংকনের শপথ গ্রহণের মধ্য দিয়ে সরকারের মন্ত্রিসভায় নতুন করে সদস্য যুক্ত হওয়ার প্রক্রিয়াটি আনুষ্ঠানিকতা পেল। একই অনুষ্ঠানে আরও কয়েকজন নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী শপথ নেন।
গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি এবার সরকারের গুরুত্বপূর্ণ ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন শামীম কায়সার লিংকন।
সদ্য সংবাদ/এসএস