বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ আজ

স
সদ্য সংবাদ ডেস্ক
২১ আগস্ট, ২০২৬ ১৮:২৭:০০
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানীর বঙ্গভবন ও আশপাশের সড়কে যান চলাচলে সাময়িক নিয়ন্ত্রণ আরোপ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এই বিশেষ ট্রাফিক ব্যবস্থা কার্যকর থাকবে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পাশাপাশি বিভিন্ন দেশের কূটনীতিক, সরকারি কর্মকর্তা ও বিশিষ্টজনদের উপস্থিত থাকার কথা রয়েছে। তাদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, মতিঝিলের শাপলা চত্বর এলাকার আলিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা হয়ে বঙ্গভবন রোড এবং রাজউক ক্রসিং পর্যন্ত সাধারণ যানবাহনের চলাচল বন্ধ থাকবে। তবে শপথ অনুষ্ঠানে অংশ নিতে যাওয়া আমন্ত্রিত অতিথিদের গাড়ি এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

এ সময় শাপলা চত্বর ও দৈনিক বাংলা এলাকা থেকে রাজউক কিংবা গুলিস্তানের দিকে চলাচলকারী বাসগুলোকে বিকল্প সড়ক ব্যবহার করতে হবে। এসব বাস দৈনিক বাংলা থেকে ইউবিএল ও প্রেস ক্লাব হয়ে নির্ধারিত গন্তব্যে যেতে পারবে।

এ ছাড়া দৈনিক বাংলা থেকে রাজউকের দিকে কোনো বাণিজ্যিক যানবাহন চলাচল করতে পারবে না বলে জানিয়েছে ডিএমপি।

হানিফ ফ্লাইওভার থেকে আসা গাড়িগুলোকেও জিরো পয়েন্টে ইউটার্ন না করে বিকল্প পথে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এসব যানবাহন বাম দিকে ফুলবাড়িয়া অথবা ডান দিকে ইউবিএল ক্রসিং ব্যবহার করে দৈনিক বাংলা ও শাপলা চত্বরের দিকে যেতে পারবে।

যানজট এড়াতে ডিএমপি কয়েকটি বিকল্প সড়কও নির্ধারণ করেছে। এর মধ্যে জিরো পয়েন্ট থেকে ইউবিএল ক্রসিং, নাইটিঙ্গেল ক্রসিং, ফকিরাপুল ক্রসিং হয়ে শাপলা চত্বর ও ইত্তেফাক সড়ক অন্যতম।

বিশেষ ট্রাফিক ব্যবস্থার কারণে সংশ্লিষ্ট এলাকায় স্বাভাবিক যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হতে পারে। এ জন্য নগরবাসীকে নির্ধারিত নির্দেশনা অনুসরণ এবং সম্ভব হলে বঙ্গভবনসংলগ্ন সড়কগুলো এড়িয়ে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানিয়েছে ডিএমপি।

সদ্য সংবাদ/এসএস

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. জাতীয় ঐক্য ধরে রাখতে ৭ নভেম্বরের চেতনা ধারণের আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. এক্সের ভুলে তারেক রহমানের নাম অনুবাদে হয়ে গেল হাসিনা, ক্ষুব্ধ জাপানের বাণিজ্যমন্ত্রী সদ্য. রাজধানীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. মোটরসাইকেলসহ সব চালকের জন্য নতুন নির্দেশনা দিল বিআরটিএ সদ্য. ২০৩০ সালের মধ্যে ঢাকায় দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা সদ্য. ‘জয় বাংলা’সহ কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন সদ্য. বুকে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী সদ্য. ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৩৫ সদ্য. মক্কা প্রতিরক্ষা চুক্তির অনুমোদন দিলো তুরস্কের পার্লামেন্ট সদ্য. মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. জাতীয় ঐক্য ধরে রাখতে ৭ নভেম্বরের চেতনা ধারণের আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. এক্সের ভুলে তারেক রহমানের নাম অনুবাদে হয়ে গেল হাসিনা, ক্ষুব্ধ জাপানের বাণিজ্যমন্ত্রী সদ্য. রাজধানীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. মোটরসাইকেলসহ সব চালকের জন্য নতুন নির্দেশনা দিল বিআরটিএ সদ্য. ২০৩০ সালের মধ্যে ঢাকায় দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা সদ্য. ‘জয় বাংলা’সহ কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন সদ্য. বুকে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী সদ্য. ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৩৫ সদ্য. মক্কা প্রতিরক্ষা চুক্তির অনুমোদন দিলো তুরস্কের পার্লামেন্ট