রাষ্ট্রপতি পদে প্রার্থী অলি আহমদ, কিন্তু দিতে পারছেন না ভোট

সদ্য সংবাদ ডেস্ক
২০ আগস্ট, ২০২৬ ২০:৫২:০৮
ছবি: সংগৃহীত

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। নির্বাচন ঘিরে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। চূড়ান্ত ভোটার তালিকায় জাতীয় সংসদের ৩৪৯ সদস্যের নাম থাকলেও রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করা জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ নিজের ভোটটি দিতে পারছেন না।

কারণ, অলি আহমদ জাতীয় সংসদের সদস্য নন। রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী, কেবল সংসদ সদস্যরাই এ নির্বাচনে ভোট দেওয়ার অধিকার রাখেন। ফলে প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিলেও ভোটার তালিকায় তার নাম নেই।

অন্যদিকে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ সদস্য হওয়ায় তিনি নিজের ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।

ইসি সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুত করা ভোটার তালিকায় বর্তমানে জাতীয় সংসদের ৩৪৯ সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। চট্টগ্রাম-৪ আসনের নির্বাচিত প্রার্থী আদালতের নির্দেশে অযোগ্য হওয়ায় ওই আসনটি বর্তমানে শূন্য রয়েছে।

বর্তমান সংসদের সাধারণ আসনে বিএনপির ২১১ জন, জামায়াতের ৬৮ জন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৬ জন, অন্যান্য দলের ৭ জন এবং স্বতন্ত্র ৭ জন সদস্য রয়েছেন। সংরক্ষিত আসনে বিএনপি ও সমমনা দলগুলোর ৩৬ জন, জামায়াত জোটের ১৩ জন এবং একজন স্বতন্ত্র সদস্য রয়েছেন।

ফলে সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকায় রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ও তাদের সমমনা দলগুলোর প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জয়ী হওয়ার ক্ষেত্রে ভোটের হিসাবে বড় সুবিধা রয়েছে।

এর আগে গত ৬ আগস্ট ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট প্রার্থীরা প্রধান নির্বাচন কমিশনার তথা নির্বাচনী কর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।

১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অলি আহমদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। দুই প্রার্থীর মনোনয়ন বৈধ হওয়ার পরই নির্বাচনে ভোটগ্রহণের আনুষ্ঠানিক প্রস্তুতি সম্পন্ন করে কমিশন।

আজকের ভোটে সংসদ সদস্যরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। তবে ব্যতিক্রম হিসেবে রাষ্ট্রপতি পদে প্রার্থী হয়েও ভোটার তালিকায় নাম না থাকায় নিজের ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন না অলি আহমদ।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি