রাজধানীর গুলশানে স্পা সেন্টারের আড়ালে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে নারী-পুরুষ মিলিয়ে ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) রাতে গুলশান থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেনের নেতৃত্বে ‘হট স্টোন স্পা’ ও ‘ওয়ান সেলুন’ নামে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।
পুলিশ সূত্র জানায়, প্রতিষ্ঠান দুটিতে স্পা সেবার আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ পাওয়া যায়। অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সংশ্লিষ্টদের আটক করা হয়।
অভিযান শেষে গ্রেপ্তার ৫৪ জনকে থানায় নেওয়া হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম নিয়েও তদন্ত করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
সদ্য সংবাদ/এসকে